আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইমরানকে দলীয় পদ থেকে সরাতে চায় নির্বাচন কমিশন

ইমরানকে দলীয় পদ থেকে সরাতে চায় নির্বাচন কমিশন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান পদ থেকে ইমরান খানকে সরাতে কার্যক্রম শুরু করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। মূলত তোষাখানাকাণ্ডেই তাঁকে এ পদের অযোগ্য মনে করছে ইসিপি। এরই মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়, দলীয় পদ থেকে সরে যাওয়া নিয়ে ইমরানের উদ্দেশে নোটিশ জারি করা হয়েছে। আদালতে এ-সংক্রান্ত মামলার শুনানি হবে ১৩ ডিসেম্বর। রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় এরই মধ্যে ইমরানের পার্লামেন্ট সদস্যপদ খারিজ করা হয়েছে। তাঁকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছে ইসিপি। তবে ইসিপির এমন আচরণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র পিটিআই নেতারা। তাঁরা এখন নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। কারণ, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে কে থাকবেন, তা নিয়ে অন্য কারও আইনি ক্ষমতা থাকার কথা নয়। পাকিস্তানের আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তা বাদে সব পাকিস্তানি নাগরিকের রাজনৈতিক দল প্রতিষ্ঠা বা সদস্য এবং নেতা হওয়ার অধিকার রয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত