আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

কিছু সময়ের জন্য ধনকুবের তালিকায় শীর্ষস্থান হারালেন মাস্ক

কিছু সময়ের জন্য ধনকুবের তালিকায় শীর্ষস্থান হারালেন মাস্ক

টেসলা ও স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক গতকাল বুধবার কিছু সময়ের জন্য ধনকুবের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকায় সম্পদের হিসাবে এ অবস্থান হারান তিনি। খবর এনডিটিভির

বৈদ্যুতিক গাড়িনির্মাতা জায়ান্ট টেসলার শেয়ারের দাম পড়ে গেছে। পাশাপাশি অনেকটা বাজি ধরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। এরপর তাঁর মোট সম্পদ অনেক কমে যায়। ফলে কিছু সময়ের জন্য ধনকুবের তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে যান তিনি। মাস্ককে সরিয়ে শীর্ষ ধনকুবের হন প্যারিসভিত্তিক বিলাসপণ্যের ব্র্যান্ড লুই ভিটনের মূল কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট। ওই সময় তাঁর সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। অবশ্য কিছুক্ষণ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন মাস্ক। এ সময় তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৫৭০ কোটি ডলার।মাস্ক ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে তিনি শীর্ষে উঠে আসেন।

গত দুই বছরের মধ্যে টেসলার শেয়ারের দাম সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। এতে ২০২২ সালে মাস্কের মোট সম্পদ ইতিমধ্যে ২০ হাজার কোটি ডলার কমে গেছে। মাস্কের বেশির ভাগ সম্পদ আসে বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা থেকে। যুক্তরাষ্ট্রের বাইরে কোম্পানিটির বৃহত্তম বাজার চীন। কিন্তু দেশটিতে করোনাভাইরাস–সম্পর্কিত বিধিনিষেধের কারণে চাপে আছে কোম্পানিটি। গত মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন মাস্ক। কোম্পানিটি সামলাতে বেশি সময় দিচ্ছেন তিনি। মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটার ৬০ শতাংশ কর্মী হারিয়েছে। এ ধরনের কোম্পানিতে জড়িয়ে এই ধনকুবের নিজের অবস্থান হালকা করছেন কি না, এমন প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা। টেসলা, টুইটার ও রকেট কোম্পানি স্পেস-এক্স ছাড়াও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন মাস্ক। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি-উচ্চ ব্যান্ডউইথের ব্রেন-মেশিন ইন্টারফেস তৈরি করছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত