আপডেট :

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

ইমরান খান ও তাহিরুল কাদরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইমরান খান ও তাহিরুল কাদরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) প্রধান ডা. তাহিরুল কাদরির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির সন্ত্রাসবিরোধী আদালত বুধবার এ নির্দেশ দেয়।গত ১ সেপ্টেম্বর সরকারবিরোধী আন্দোলনকালে দেশটির সংসদ ভবন ও পিটিভি কার্যালয়ে হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।এ ঘটনার পর জামিনের আবেদন করবেন না বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। ডি চকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তাকে গ্রেফতারে সরকারের প্রতি চ্যালেঞ্জও ছুড়ে দেন ইমরান।তিনি বলেন, আমি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ভালো খবরটি শুনেছি। আমি এটা স্পষ্ট করতে চাই যে, ওই দিন আমি কন্টেইনারে ঘুমিয়ে ছিলাম।ইমরান বলেন, আগামী ৩০ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের জনসমাবেশের কর্মসূচির ঘোষণায় ভীত হয়ে মিয়া সাহেব (নওয়াজ শরীফ) এ পদক্ষেপ নিয়েছেন।তিনি বলেন, আমার জন্য কারাগারে থাকা খুবই সহজ বিষয়। আমি ইতোমধ্যে তিন মাসেরও বেশি সময় ধরে কন্টেইনারে অবস্থান করেছি। তবে আমি নওয়াজ শরীফকে বলতে চাই, আমাকে গ্রেফতার করলে আপনাকে এর জন্য চরম মূল্য দিতে হবে।উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ ও পুনর্র্নিবাচনের দাবিতে প্রায় তিন মাস আগে যুগপৎ আন্দোলন শুরু করে পিটিআই ও পিএটি।

শেয়ার করুন

পাঠকের মতামত