আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে ফুটবলারের মৃত্যুদণ্ড

বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানে ফুটবলারের মৃত্যুদণ্ড

এক সময় ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার। তিন নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে তাঁকে চলতি বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দেওয়ায় মৃত্যুদ দেওয়া হয়েছে দেশটির পেশাদার ফুটবলার আমির নাসর-আজাদানিকে।

প্রতিবেদনে বলা হয়, এক সময় ইরানের অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন আমির। সর্বশেষ দেশটির ক্লাব ট্র্যাক্টর এসসির হয়ে খেলেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার। তিন নিরাপত্তারক্ষীকে হত্যার দায়ে তাঁকে চলতি বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। এমন খবরে বিস্মিত ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। সংস্থাটি এক বিবৃতিতে অবিলম্বে আজাদানির শাস্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

সংস্থাটির এক টুইটবার্তায় বলা হয়, আমরা আমিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে তাঁর শাস্তি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এদিকে ইরানে ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদ দেওয়া হয়েছে। অভিযুক্তরা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানের একটি আদালত সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদ দিয়েছে বলে দেশটির একজন বিচার বিভাগের কর্মকর্তা বলেছেন। ইরানের বার্তা সংস্থা মিজান বলেছে, আদালতের রায়ে ১৬০ জন দাঙ্গাকারীকে পাঁচ থেকে ১০ বছরের মধ্যে, ৮০ জনকে দুই থেকে পাঁচ বছরের মধ্যে এবং ১৬০ জনকে দুই বছর বা তার কম সময়ের কারাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া আরও ৭০ জনকে জরিমানা করা হয়েছে বলে আলী আলকাসিমেহর জানিয়েছেন। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রদান করা হয়নি। মূলত দেশে অস্থিরতার জন্য দোষী সাব্যস্ত দ্বিতীয় অভিযুক্তকে ইরানি কর্তৃপক্ষ ফাঁসি দেওয়ার একদিন পর এই ৪০০ জনের বিরুদ্ধে কারাদে র রায় ঘোষণা করা হলো। সোমবার সকালে ইরানের বিচার বিভাগ জানায়, ২৩ বছর বয়সী মাজিদ্রেজা রাহনাভার্ডের মৃত্যুদণ্ড উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জনসমক্ষে কার্যকর করা হয়েছে।

খবর বিবিসি ও আলজাজিরার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত