আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সোলাইমানি হত্যা: গ্রেফতার হতে পারেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী

সোলাইমানি হত্যা: গ্রেফতার হতে পারেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী

২০২০ সালের জানুয়ারিতে মার্কিন হামলায় প্রাণ হারান ইরানের রেভুলোশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি। এ হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে তৎকালীন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমি গ্রেফতার হতে পারেন। ইরাকের সিনিয়র সংসদ সদস্য ফাজিল জারিজাওয়িকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পার্স টুডে। ফাজিল জারিজাওয়ি আরেকটি বার্তা সংস্থাকে বলেছেন, কাজেমি বর্তমানে বাগদাদের গ্রিন জোন এলাকায় মার্কিন নিরাপত্তায় বসবাস করছেন। জারিজাওয়ি বলেন, ইরাক ও ইরানের দুজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কাজেমিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন জেনারেল সোলেইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় কাসেম সোলেইমানিসহ বেশ কজন নিহত হন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তৎকালীন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমিসহ দুই দেশের আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে আসামি করে গত ২৭ নভেম্বর বাগদাদের ফেডারেল আপিল আদালতে অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে কাজেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানালেন ইরাকি সংসদ সদস্য ফাজিল জারিজাওয়ি। ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন জেনারেল সোলেইমানি। তার কুদস বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে রিপোর্ট করে।

আয়াতুল্লাহ খামেনির পর জেনারেল সোলেইমানিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মনে করা হতো।সোলেইমানির মৃত্যুর পর আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন— এই হামলার পেছনে থাকা অপরাধীদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়া হবে। পেন্টাগনের দাবি, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার অনুমোদন দিয়েছিলেন জেনারেল সোলেইমানি। ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, মধ্যপ্রাচ্যে লেবাননের হিজবুল্লাহ অভিযান ও ফিলিস্তিন ইসলামি জিহাদের মতো যুক্তরাষ্ট্রের চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা ও সমর্থন করতে ইরানের প্রাথমিক অস্ত্র কুদস ফোর্স।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত