আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

যুক্তরাষ্ট্রের চেয়ে এখন চীনের বিলিয়নিয়ারের সংখ্যা বেশি

যুক্তরাষ্ট্রের চেয়ে এখন চীনের বিলিয়নিয়ারের সংখ্যা বেশি

চীনের বিলিয়নিয়ার বা
শতকোটি ডলারের মালিকদের সংখ্যা ছাড়িয়ে
গেছে যুক্তরাষ্ট্রকেও। গত এক বছরে
প্রায় ২৪২ জন চীনা নাগরিক শতকোটি ডলারের
মালিক হয়েছেন। এর ফলে দেশটিতে এখন
মোট বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ালো ৫৯৬। আর
যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ার রয়েছেন ৫৩৭ জন। এ
খবর দিয়েছে সিএনএন। হুরুন রিপোর্ট নামে
একটি প্রতিষ্ঠান বিলিয়নিয়ারদের সম্পদের হিসাব
রাখে। সংস্থাটির চেয়ারম্যান রুপার্ট হুগেওয়ের্ফ
বলেন, অর্থনীতি মন্থরগতি চললেও
চীনের সম্পদশালীরা একে হার
মানিয়েছেন। এটি তাদের জন্য সর্বকালের
সেরা বছর। এক বছরে এর আগে কোনো
দেশের বিলিয়নিয়াররাই এত সম্পদ অর্জন
করতে পারেননি! চীনের ধনীদের
শীর্ষস্থান ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার
প্রতিষ্ঠাতা জ্যাক মা’র কাছ থেকে পুনরায় দখলে
নিয়েছেন দালিয়ান ওয়ান্দা কোম্পানির ওয়াং
জিয়ানলিন।চীনের অন্যতম শীর্ষ রিয়েল
স্টেট ডেভেলপার ওয়াং-এর বর্তমান সম্পদের
মূল্য ৩৪ দশমিক ৪ বিলিয়ন বা ৩৪৪০ কোটি ডলার।
গত বছরের চেয়ে তার সম্পদ বেড়েছে
অর্ধেকের বেশি, অর্থাৎ ৫২ শতাংশ। মূলত,
নিজের সিনেমা চেইন ব্যবসা সাংহাইয়ে
সম্প্রসারণ করার পরই হু হু করে ব্যবসা বাড়তে
থাকে ওয়াং-এর। নিজের সম্পদ তিনি বহু খাতে
ব্যয় করছেন। সম্প্রতি ওয়ার্ল্ড ট্রায়ালথন
কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান ক্রয়
করেন তিনি। তবে সম্প্রতি তার সম্পদের
পরিমাণ ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে
আলিবাবা’র শেয়ারের দামও কমেছে।চীনের
বিলিয়নিয়ারদের সংখ্যা বাড়লেও হুগেওয়ের্ফ
বলেন, চীনের বিলিয়নিয়াররা কর্তৃপক্ষের
নজরের বাইরে থাকতে নিজের সম্পদ নিয়ে
কিছুটা লুকোচুরি করেন। এমনকি তার নিজের
প্রতিষ্ঠান হুরুন চীনের মাত্র ৫০ শতাংশ
বিলিয়নিয়ারকে চিহ্নিত করতে পেরেছে।
প্রকৃত বিলিয়নিয়ারের সংখ্যা আরও বেশি। এছাড়া
চীনের ১৫ শতাংশ সম্পদের প্রকৃত মালিকানা
লুকিয়ে রাখা হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত