আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

জম্মু-কাশ্মীর ভারতের অংশ নয়

জম্মু-কাশ্মীর ভারতের অংশ নয়

প্রতিবাদ করায় কাশ্মীরী কিশোরকে ভারতীয় পুলিশ আটক করলো

জম্মু-কাশ্মীর ভারতের অংশ নয়। সংবিধানে একে
সীমিত সার্বভৌম ভূখণ্ডের মর্যাদা দেওয়া হয়েছে
উল্লেখ করে সম্প্রতি এক রায় দিয়েছেন রাজ্যটির
হাইকোর্ট।
আদালত বলেছেন, ভারতের সংবিধানের ৩৭০
অনুচ্ছেদে এই রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া
হয়েছে যা সংশোধন, বাতিল বা রদ করা যাবে না।
বিচারপতি হাসনাই মাসুদি ও বিচারপতি জনক রাজ
কোতয়ালের ডিভিশন বেঞ্চ ৬০ পৃষ্ঠার এই রায়
দেন।
আদালত আরো বলেন, সংবিধানের ৩৫এ
অনুচ্ছেদে বিদ্যমান আইনে কাশ্মীরকে সুরক্ষা
দেওয়া হয়েছে। ৩৭০ অনুচ্ছেদকে অস্থায়ী
বিধান হিসেবে উল্লেখ করা হলেও একবিংশ ধারায়
এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধারা সংবিধানে
‘অস্থায়ী, অপরিবর্তনশীল ও বিশেষ বিধান’ নামে
স্থায়ী স্থান করে নিয়েছে। আইনসভায় এটি
সংশোধন, বাতিল অথবা রদ করা যাবে না।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরে ৩৭০
অনুচ্ছেদ বাতিলের দাবি জানাচ্ছে। বর্তমানে তারা
কেন্দ্রীয় সরকারে থাকায় বিষয়টি আরো গুরুত্ব
পেয়েছে।
এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে
স্থানীয় দলগুলো এবং রাজনৈতিক নেতারা, সংখ্যাগরিষ্ঠ
মুসলিমদের প্রতিনিধিরা।
পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (পিডিএফ)
প্রেসিডেন্ট এবং আওয়ামী মুথিদা মাহাজের
(এএমএম) নেতা হাকিম মোহাম্মদ ইয়াসিন এটিকে
মাইলফলক রায় হিসেবে উল্লেখ করেছেন। তারা
বলছেন এখন সময় ৩৭০ অনুচ্ছেদকে আরো
শক্তিশালী করা।
উল্লেখ্য, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের
পর কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়।
১০৪৭-৪৮ সালে কাশ্মীর নিয়ে এই দুই দেশে
প্রথম যুদ্ধ হয়। এরপর জাতিসংঘের মধ্যস্থতায়
যুদ্ধবিরতি চুক্তি হয় এবং কারা কিভাবে কাশ্মীর শাসন
করবে তার একটা রূপরেখা তৈরি করা হয়। এরপর একটি
অংশ পাকিস্তানের অধীনে যায়, যা পাকিস্তান আজাদ
কাশ্মীর বলে এবং অপর অংশটি যায় ভারতের
অধীনে, যাকে তারা জম্মু-কাশ্মীর নামে নামকরণ
করে।

শেয়ার করুন

পাঠকের মতামত