আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

গ্লোবাল সাইবার স্পেসে চীনের হিকভিশনের হুমকি

গ্লোবাল সাইবার স্পেসে চীনের হিকভিশনের হুমকি

বিশ্বের বিভিন্ন দেশে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হিকভিশনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির বেশ কিছু অভিযোগ উঠেছে। আন্তর্জাতিকভাবে সেবাগ্রহীতাদের নিরাপদ নেটওয়ার্ক নিশ্চিত করতে ব্যর্থসহ কোম্পানির নজরদারি প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারি ভবনগুলোতে চীনা ক্যামেরা বসানোর ব্যাপারে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে। জাতীয় নিরাপত্তা বিবেচনায় নিয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। এক মাস আগে ব্রিটিশ পার্লামেন্টে এক ডজন সদস্য চীনের হিকভিশন ও দাহুয়ার তৈরি নিরাপত্তা ক্যামেরার বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব তুলেছিলেন। গোপনীয়তা লঙ্ঘনের ভয়ে এবং চীনা কমিউনিস্ট পার্টির মানবাধিকার লঙ্ঘনে হিকভিশনের সাহায্য করার সন্দেহজনক আচরণের কারণে এ প্রস্তাব আনা হয়েছিল।

এ ঘটনাগুলো আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুক্তরাষ্ট্রও বিশ্বের জাতিগুলোকে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে নিরাপত্তা ঝুঁকির ব্যাপারে সতর্ক করছে। ২০১৯ সালে হিকভিশনকে যুক্তরাষ্ট্রের ব্যবসার কালো তালিকা বা ব্ল্যাকলিস্টে যুক্ত করা হয়ে। মার্কিন কমার্স ডিপার্টমেন্ট এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পেছনে অশুভ হাত ও সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ওপর চীনের দমন-নিপীড়ন ক্যাম্পেইনে সাহায্য করার অভিযোগ করেছিল।

হিকভিশনের গুপ্তচরবৃত্তির প্রচেষ্টাকে আটকাতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যেখানে চীনা সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে একটি ফার্মে আমেরিকান কোম্পানি ও ব্যক্তিদের বিনিয়োগ নিষিদ্ধ করা হয়। একই সময়ে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টে একটি বিধান যুক্ত করা হয়েছিল। এতে ফেডারেল এজেন্সিগুলোকে হিকভিশনের সঙ্গে ভিডিও নজরদারি চুক্তিতে যেতে নিষেধ করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত