আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

"মুসলিম হওয়ায় আমাকে টার্গেট করা হয়েছে" : নাসিরুদ্দিন শাহ

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতে মুসলিম দের অত্যাচার

গুলাম আলি, সুধীন্দ্র
কুলকার্নির পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী
সংগঠন শিবসেনার হিটলিস্টে সাম্প্রতিকতম
সংযোজন বলিউডের কিংবদন্তি অভিনেতা
নাসিরুদ্দিন শাহ। গত সোমবার মুম্বাইয়ে
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ
মুহম্মদ কাসুরির বই প্রকাশ অনুষ্ঠানে যোগ
দিয়েছিলেন নাসিরুদ্দিন।আর তারপরই
নিজেদের সাম্প্রতিক ট্র্যাডিশন মেনে তার
নামের সঙ্গে ‘ভারতবিদ্বেষী’ তকমা
জোড়ার চেষ্টা করেছে শিবসেনা।
সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে চালিয়েছে
যথেচ্ছ প্রচার।ক্ষুব্ধ, বিরক্ত নাসির
জানিয়েছেন, মুসলিম হওয়ার কারণেই তিনি
আক্রান্ত হচ্ছেন। এর আগে কখনই
স্বদেশে নিজের ধর্মীয় অস্তিত্ব
নিয়ে এতটা সচেতন হতে হয়নি তাকে।
‘আমার নাম নাসিরুদ্দিন শাহ, আর তাই আমায় নিশানা করা
হয়েছে। আমি স্তম্ভিত। এই প্রথমবার
আমাকে আলাদা করে মনে করিয়ে
দেওয়া হলো যে, আমি ‘মুসলিম’Ñ একটি
সর্বভারতীয় নিউজ চ্যানেলে
সাক্ষাৎকারে বলেছেন, এই কিংবদন্তি
অভিনেতা। তিনি জানিয়েছেন, তার
বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা
হয়েছে।‘পাকিস্তানের কোনো রকম
প্রশংসার সঙ্গে ভারত বিদ্বেষের সম্পর্ক
কী আমার বোধগম্য হলো না। ইমরান
খানকে গ্রেট বলার অর্থ কি গাভাস্কারকে
ছোট করা?’ প্রশ্ন তুলেছেন নাসির।সাফ
জানিয়েছেন, তিনি গর্বিত ভারতীয়, তার
দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার অধিকার
কাউকেই তিনি দেননি। শিবসেনার হুমকির
জেরে মুম্বাইতে বাতিল হয়েছে
পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলির
কনসার্ট। সেই প্রসঙ্গ টেনে নাসিরের
দাবি, পাকিস্তানে কখনই অনুষ্ঠান বাতিলের
সম্মুখীন হতে হতে না তাকে।
অসহিষ্ণুতার প্রসঙ্গে একের পর এক সাহিত্য
অ্যাকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন
সাহিত্যিকরা। সেই নিয়ে প্রশ্ন করা হলে এই
পদ্মভূষণ প্রাপক জানিয়েছেন, পুরস্কার তার
কাছে এতটাই মূল্যহীন যে, তা রেখে
দেওয়া বা ফিরিয়ে দেওয়ায় কিছুই যায় আসে
না।ক্রিকেট, সঙ্গীত আর সন্ত্রাসকে এক
সরলরেখায় নিয়ে আসার শিবসেনার সমস্ত
চেষ্টার তীব্র সমালোচনা করেছেন
তিনি। বলেছেন, ‘ভারত এখন বিদ্বেষ
সৃষ্টিকারীদের উন্মুক্ত প্রান্তর।’
‘সীমান্তে যারা সন্ত্রাস সৃষ্টি করে, আর
সীমান্তের ওপার থেকে যারা শান্তির
বার্তা বয়ে আনেন, তাদের এক সুতোয়
বাঁধার চেষ্টা মূর্খামি,’ মন্তব্য নাসিরের।
সূত্র : হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া


শেয়ার করুন

পাঠকের মতামত