আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনে করোনায় আরও ৫ জনের মৃত্যু

চীনে করোনায় আরও ৫ জনের মৃত্যু

চীনে করোনায় সোমবার আরও পাঁচজন মারা গেছেন। এর আগেরদিন করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। এসব মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫২৪২ জনে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে। খবর রয়টার্সের

সোমবার দেশটিতে ২ হাজার ৭২২ জন করোনা রোগী শনাক্ত হয়। আগের দিন রোববার ১ হাজার ৯৯৫ জন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তদের মধ্য থেকে বিদেশ ফেরত নাগরিকদের বাদ দিলে স্থানীয়ভাবে আক্রান্ত রোগী সংখ্যা ২৬৬৫ জন।আগেরদিন সংখ্যাটি ১৯১৮ ছিল। নতুন এসব রোগী নিয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে শনাক্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জনে।

এদিকে চীনজুড়ে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ট্রাকচালকদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়ায় বিঘ্ন ঘটছে সরবরাহ লাইনে। কারখানার অসংখ্য কর্মী কাজ ছেড়ে বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছেন। রাজধানীর বেইজিংয়ের অর্ধেক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। চলতি মাসের শুরুতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং শূন্য নিয়ন্ত্রণ নীতিতে পরিবর্তন আনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টটি ব্যাপক ছড়িয়ে পড়ে। হাটে-ঘাটে-কর্মক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

চীনে করোনার বিরুদ্ধে কঠোর বিধি চলার সময় হঠাৎ করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় আইন শিথিল করে সরকার। কিন্তু শিথিল করার পর করোনা সংক্রমণ বাড়তে থাকলে কী পদক্ষেপ নিতে হবে, সেই নির্দেশনা দেওয়া হয়নি।যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স এবং অ্যাভ্যুলেশন (আইএইচএমই) ধারণা করছে, চীনে ২০২৩ সালে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

আইএইচএমই পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, 'আমার ধারণা, আগামী বছরের এপ্রিলে চীনে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি, ওই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের ৩ লাখ ২২ হাজার মানুষ মারা যেতে পারেন। পাশাপাশি দেশটির চার ভাগের তিন ভাগ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হতে পারেন।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত