আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে বৃহত্তম নৌমহড়া

চীনকে ঠেকাতে বঙ্গোপসাগরে বৃহত্তম নৌমহড়া

যুক্তরাষ্ট্র, জাপান এবং
ভারতের নৌবাহিনীর রণতরী, বিমানবাহী
যুদ্ধজাহাজ এবং সাবমেরিন গর্জে উঠেছে
বঙ্গোপসাগরে। উদীয়মান পরাশক্তি
চীনকে সামাল দেয়ার জন্য ভারতের পূর্ব
উপকূলে ওই তিনটি দেশ গত শনিবার যৌথ সামরিক
মহড়া শুরু করেছে। এই সামরিক মহড়া চীনের
বিরুদ্ধে তিনটি দেশের ক্রমবর্ধমান কৌশলগত
বন্ধনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন
পর্যবেক্ষক মহল। মালাবারে ছয় দিনব্যাপী ওই
সামুদ্রিক মহড়ায় দেশগুলোর সামরিক বাহিনীর
মধ্যে সমন্বয় এবং সাবমেরিন বিরোধী
যুদ্ধসহ নৌবাহিনীর লড়াইয়ের পূর্ণ কলাকৌশল
প্রয়োগ করা হবে বলে এক যৌথ বিবৃতিতে বলা
হয়েছে। মহড়া উপলক্ষে যুক্তরাষ্ট্র
ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী
যুদ্ধজাহাজ, একটি মিসাইল ক্রুজার এবং একটি পরমাণু
চালিত সাবমেরিনের উন্নয়ন করেছে।
ইউএসএস থিওডোর রুজভেল্ট যুদ্ধজাহাজের
কমান্ডার ক্যাপ্টেন ক্রেগ ক্লাপারটন
সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ভারত
এবং জাপান উভয়ই যুক্তরাষ্ট্রের চমৎকার
অংশীদার। আমাদের অনেক অভিন্ন লক্ষ্য
রয়েছে এবং নিশ্চয়ই ভারত ও জাপানের সাথে
আমাদের অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক,
সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্ব বিদ্যমান
রয়েছে। তবে এই নৌমহড়ার ব্যাপারে
ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চীনের একটি
রাষ্ট্রীয় সংবাদপত্র। ইন্দো-চীনের
সম্পর্ক ইতিবাচক ধারায় রয়েছে এবং এ সুসম্পর্ক
উভয় দেশের জন্যই মঙ্গলজনক মনে করে
বেইজিং। চীন-বিরোধী শিবিরে ভারতকে
টেনে নেয়ার যে কোনো মতলবের
বিরুদ্ধে তার সদাসতর্ক থাকা উচিত বলে মন্তব্য
করা হয়েছে চীনের সংবাদপত্র গ্লোবাল
টাইমসে। এদিকে প্রায় একই সময় চীনের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী
একটি যৌথ মহড়ায় অংশ নিচ্ছে চীনের গণমুক্তি
ফৌজ এবং ভারতীয় সেনাবাহিনী। ভারত ও
যুক্তরাষ্ট্রের যৌথ মহড়াকে কখনোই
সুনজরে দেখে না চীন। তবে দক্ষিণ চীন
সাগর নিয়ে চীনের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার
প্রতিবেশী দেশগুলোর ক্রমবর্ধমান
উত্তেজনার মধ্যে এবার চীন বিশেষভাবে
উদ্বিগ্ন। দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম
দ্বীপ নির্মাণের পর যুক্তরাষ্ট্র ও চীনের
সেনা কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে
সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন। এপি,
ওয়েবসাইট।

শেয়ার করুন

পাঠকের মতামত