আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ভারতের ১৭ ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেপাল-গাম্বিয়ার

ভারতের ১৭ ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেপাল-গাম্বিয়ার

ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগে ভারতীয় বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দুই দেশ।

এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের তৈরি কোনো ওষুধ রপ্তানি নিষিদ্ধ করেছে পার্শ্ববর্তী দেশ নেপাল। আর গাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে অন্তত ৭০ শিশুর মৃত্যুর ঘটনায় দেশটির মেডেন ফার্মাসিউটিক্যালস নিষিদ্ধ ও কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে দেশটির সংসদীয় কমিটি। খবর ইন্ডিপেন্ডেন্ট ও কাঠমান্ডু পোস্টের।

নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ মঙ্গলবার ১৬টি প্রতিষ্ঠানের ওষুধের ওপর নিষেধাজ্ঞা দেয়। তালিকায় দেশটির যোগগুরু রাম দেবের দিব্যা ফার্মেসিরও নাম রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা সন্তোষ কেসি জানান, এ প্রতিষ্ঠানগুলো নেপালে ওষুধ রপ্তানির জন্য আবেদন করেছিল। এরপর তাদের কারখানা পরিদর্শন করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো নীতিমালা যথাযথভাবে মানছে না।

এদিকে, গত অক্টোবরে ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি কাশির সিরাপ পানে ৭০ শিশুর মৃত্যুর ঘটনায় দেশটির সংসদীয় কমিটি সুপারিশে বলেছে, ভেজাল ওষুধ রপ্তানির দায়ে অবশ্যই কোম্পানিকে জবাবদিহি করতে হবে। এর আগে ডব্লিউএইচও অক্টোবরে সতর্কতা জারি করে জানায়, ওই সিরাপ পানেই শিশুদের মৃত্যু হয়। অবশ্য, সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, সরকারিভাবে পর্যবেক্ষণে দেখা গেছে ওই সব সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। এর পরও অধিকতর পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় দেশটি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত