আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শীতকালীন তুষারঝড়ে মহাবিপদে যুক্তরাষ্ট্র

শীতকালীন তুষারঝড়ে মহাবিপদে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গত কয়েক দিনের শীতকালীন তুষারঝড় ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে দেশটির প্রায় ২৫ কোটি মানুষ পড়েছেন মহাবিপদে। প্রাণহানি ঘটেছে অন্তত ১৯ জনের। বাতিল করা হয়েছে প্রায় ৬ হাজার ফ্লাইট, বিলম্বিত অন্তত ১০ হাজার ফ্লাইট। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উদযাপন ও উৎসব ঘিরে ছুটি দুটিই এবার বিবর্ণ করে দিয়েছে এই তুষারপাত। এখন পর্যন্ত ঝড় তাণ্ডব চালাচ্ছে টেক্সাস অঙ্গরাজ্য থেকে কুইবেক পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে। খবর বিবিসির।

এবারের তুষারঝড়কে 'বোমা ঘূর্ণিঝড়' বলে উল্লেখ করা হয়েছে। বায়ুম লীয় চাপ কমে গেলে যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তের গ্রেট লেকগুলোতে এমন বৈরী আবহাওয়া শুরু হয়। শুধু যুক্তরাষ্ট্রই নয়, প্রতিবেশী কানাডার অন্টারিও এবং কুইবেক আর্কটিকও এই ঝড়ের কবলে পড়েছে। এতে কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন দিন পার করছেন। শীত ও তুষার থেকে বাঁচতে অনেকেই ওই সব এলাকা ছেড়ে দেশটির দক্ষিণাঞ্চলে চলে গেছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা বলেছে, এলক পার্কসহ কয়েকটি এলাকায় তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রিতে নেমে গেছে। ভয়াবহ পরিস্থিতি হয়েছে মিশিগানের হেল শহর। পেনসিলভানিয়া ও মিশিগান অঞ্চলে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউইয়র্কের কোনো কোনো এলাকায় ৩৫ ইঞ্চি তুষার পড়েছে শুক্রবার। ৮০ লাখেরও বেশি মানুষ তুষারঝড়ের সতর্কতায় রয়েছেন। উপকূলীয় বন্যা দেখা দিয়েছে নিউ ইংল্যান্ড, নিউইয়র্ক এবং নিউজার্সিতে। সবকিছু বরফে ঢেকে যাওয়ায় ওই সব এলাকার বাসিন্দারা পড়েছেন চরম বিপদে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত