আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশ ভারত পাকিস্তানকে ফের একত্র হওয়ার পরামর্শ

বাংলাদেশ ভারত পাকিস্তানকে ফের একত্র হওয়ার পরামর্শ

বাংলাদেশ-ভারত ও পাকিস্তানকে একত্র
হয়ে গড়া উচিত দক্ষিণ-পূর্ব এশিয়ার
‘জোটরাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন প্রবীণ
ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালি।
ছবি: টেলিগ্রাফের ফাইল ছবি
প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক
টালি বলেছেন, ফ্রান্স ও জার্মানি একত্র
হয়েই গড়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এই
উদাহরণ অনুসরণ করে বাংলাদেশ ভারত ও
পাকিস্তানকে একত্র হয়ে গড়া উচিত দক্ষিণ-
পূর্ব এশিয়ার ‘জোটরাষ্ট্র’। দেশগুলো একত্র
হলে এই অঞ্চলের দারিদ্র্য, নিরক্ষরতা ও
ক্ষুধার মতো বিষয়গুলো দূর করা সহজ হবে।
গত শনিবার ভারতের আগ্রায় দক্ষিণ এশিয়ার
আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক)
দেশগুলোর প্রতিনিধিদলের দুদিনব্যাপী এক
বৈঠকের উদ্বোধনী শেষে ভারতীয়
সংবাদমাধ্যমগুলোর কাছে মার্ক টালি একথা
বলেন। এই প্রবীণ সাংবাদিক দীর্ঘ ৩০ বছর
বিবিসিতে কাজ করেছেন, যার মধ্যে ২০
বছরই ছিলেন বিবিসির দিল্লি কার্যালয়ের
ব্যুরো চিফ। উপমহাদেশের রাজনীতি ও
ইতিহাস সম্পর্কে বেশ ভালোই অবগত তিনি।
আর সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য
তাঁকে সম্মানজনক নাইট উপাধি দেয় ব্রিটেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে মার্ক
টালি বলেন, যুদ্ধবিগ্রহ শেষ করার দিকে
অগ্রসর হচ্ছে বিশ্ব। এমন অবস্থায় ভারত-
পাকিস্তানকে বিরোধের অবস্থান থেকে
দ্রুত সরে আসতে হবে। তিনি আরো বলেন, এসব
দেশের মানুষ একত্র হতে চায় এবং বড়
জোটের অংশ হতে চায়।
পাকিস্তানে সার্কের আঞ্চলিক স্থায়ী
পর্ষদ এফপিসিসিআইয়ের চেয়ারম্যান রাজা
হাসান আখতার বলেন, ভারত ও পাকিস্তানের
মধ্যে ভিসা সহজ করতে হবে। এতে দুই দেশের
মধ্যে বাণিজ্য বাড়বে এবং উভয় দেশের
মানুষ সহজেই অপর দেশে যেতে পারবে।
বর্তমানে ভারতের ভিসা নেওয়ার পদ্ধতি
বেশ জটিল। পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য
ভারতে আসা সহজ করতে হবে।
মার্ক টালির সঙ্গে একমত পোষণ করে
পাকিস্তানের লেখক সুরিয়া মানজার বলেন,
দুই দেশের মানুষের জন্য একই স্থল করতে
অনেক কিছুই করার আছে। আর এই পথে
প্রথমটি হলো সংস্কৃতির মিলন। দুই দেশের
মানুষের মধ্যে আরো ভালো সম্পর্ক গড়তে
হবে।
সার্কের প্রতিনিধিদের বৈঠকের আয়োজক
ভারতের ফোকলোর রিসার্চ অ্যাকাডেমির
প্রেসিডেন্ট রমেশ যাদব বলেন, তাঁরা শুধু
ভারত-পাকিস্তানের সম্পর্ককেই গুরুত্ব
দিচ্ছে না। সার্কের সব দেশকেই একই মঞ্চে
আনার চেষ্টা করছেন তারা। আর এটি সম্ভব
হলে এই অঞ্চলের ওপর থেকে তৃতীয় বিশ্বের
তকমা মুছে ফেলা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত