আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানে বিক্ষোভের ১০০ দিন, পিছু না হটার প্রত্যয়

ইরানে বিক্ষোভের ১০০ দিন, পিছু না হটার প্রত্যয়

হিজাব আইন লঙ্ঘন করায় নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভের ১০০ দিন পার হলো। গত ১৬ সেপ্টেম্বর এই ঘটনার পর দেশটিতে চলমান বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারবিরোধী বিক্ষোভ; যা দেশটির সরকারকে নাড়িয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা দাবি আদায়ে অনড়। কোনোভাবেই পিছু হটবেন না। এ বিক্ষোভের মূল স্লোগান- নারী, জীবন, স্বাধীনতা।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৬৯ শিশুসহ ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরও অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পথে। এই বিচারকে লজ্জাজনক ট্রায়াল বলে অভিহিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চলমান এই বিক্ষোভে সাধারণ মানুষসহ সুপরিচিত অনেককেই গ্রেপ্তার কিংবা দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

সম্প্রতি বিখ্যাত ইরানি অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তিনি তরুণ এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছিলেন। এর আগে তিনি হিজাব ছিঁড়ে নিজের একটি ছবিও প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর সহকর্মী ও অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’র পরিচালক আসগর ফারহাদি বলেছেন, ‘যদি এ ধরনের সমর্থন দেখানো অপরাধ হয়, তাহলে দেশের কোটি কোটি মানুষ অপরাধী।’ বেসরকারি সংস্থা কুর্দিস্তান হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলেছে, কুর্দি-ইরানি র‌্যাপার সামান ইয়াসিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অধিকার গোষ্ঠীটি এর আগে বলেছিল, ইয়াসিনকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ইরানের সুপ্রিম কোর্ট শনিবার তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল বহাল রেখেছেন। সেই সঙ্গে পুনরায় বিচারের নির্দেশ দিয়েছেন।

বিবিসি ফার্সিতে প্রচারিত একটি অডিওতে বডিবিল্ডার সাহান্দ নূর মোহাম্মাদ জাদেহ অভিযোগ করেছেন, তাঁকে কারাগারে প্রহসনমূলক দণ্ড দেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর তেহরানে বিক্ষোভের সময় রেলিং ভেঙে হাইওয়েতে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে; যা তিনি অস্বীকার করেছেন। বিবিসি ফার্সির একটি এক্স-রে চিত্র বলছে, এক বন্দির তিনটি পাঁজর ভেঙে গেছে। তাঁর ফুসফুস ভেদ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ে নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত