আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্যান্সার আক্রান্ত পুতিনকে বাঁচিয়ে রাখছে পশ্চিমা ওষুধ

ক্যান্সার আক্রান্ত পুতিনকে বাঁচিয়ে রাখছে পশ্চিমা ওষুধ

জীবনের শেষ সময়ে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্যান্সার তাকে একটু একটু করে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তাকে বাঁচিয়ে রাখতে ব্যবহার করা হচ্ছে পশ্চিমা ওষুধ। তবে তাতেও হয়ত শেষ রক্ষা হবে না। এটিই হতে পারে রাশিয়ার ক্ষমতায় তার শেষ বছর।

এক রাশিয়ান ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ভ্যালেরি সলোভির বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। খবরে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেও তাদের ওষুধই এখন প্রাণ বাচাচ্ছে পুতিনের। এই ওষুধ শরীরে ক্যান্সারের বিস্তার ধীর করে দেয়। সলোভি এক ইউক্রেনীয় গণমাধ্যমকে বলেন, এই ওষুধ না পেলে পুতিন এখন আর প্রকাশ্যে আসতে পারতেন না। তাকে পৃথিবীর সবথেকে আধুনিক চিকিৎসা দেয়া হচ্ছে। রাশিয়ার পক্ষে এই চিকিৎসা দেয়া সম্ভব নয়।

ইউক্রেনীয় ইউটিউব চ্যানেল ‘ওডেসা ফিল্ম স্টুডিও’কে দেয়া সাক্ষাৎকারে সলোভি দাবি করেন, পুতিনের এই চিকিৎসার বিষয়ে তিনি একদম নিশ্চিত। তিনি বলেন, এই চিকিৎসা ভালোভাবেই চলছে বলতে হবে কারণ পুতিনকে তারা বাঁচিয়ে রেখেছেন। তবে পুতিনের দিন ঘনিয়ে আসছে। পশ্চিমা ওষুধও তাকে আজীবন বাঁচিয়ে রাখতে পারবে না। শিগগিরই পুতিন মারা যাবেন বলে ইঙ্গিত দেন সলোভি।

গত ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই পশ্চিমা গণমাধ্যমগুলোতে পুতিনের স্বাস্থ্য নিয়ে একের পর এক রিপোর্ট প্রকাশিত হচ্ছে। এসব রিপোর্টে প্রায়ই দাবি করা হয়েছে, পুতিন ক্যান্সার আক্রান্ত কিংবা তার পার্কিনসন রোগ রয়েছে। কখনও বলা হচ্ছে, পুতিন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছেন এবং মলত্যাগ করে ফেলেছেন। তবে পশ্চিমা গণমাধ্যমের এসব খবরের কোনো পাল্টা জবাব বা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি রাশিয়াকে।

ভ্লাদিমির পুতিন যদিও স্বাভাবিক জীবন যাপনই করছেন বলেই দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি রাশিয়ার তুলা শহরের একটি অস্ত্র কারখানা পর্যবেক্ষণ করতে যান। নিজেই বিভিন্ন সামরিক যান পরীক্ষা করেন। এর আগে তাকে রুশ সেনাদের প্রশিক্ষণ ক্যাম্পেও বিভিন্ন আধুনিক অস্ত্র পরিচালনা করতে দেখা গেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত