আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

অল্পের জন্য সংঘর্ষ এড়ালো যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধবিমান

অল্পের জন্য সংঘর্ষ এড়ালো যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধবিমান

ছবি: এলএবাংলাটাইমস

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়ালো চীন-যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, চলতি মাসে মার্কিন বিমান বাহিনীর একটি প্লেনের মাত্র ২০ ফুট দূরে দিয়ে উড়ে যায় বেইজিংয়ের একটি ফাইটার।

মার্কিন সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে অভিযোগ করেছে, গত ২১ ডিসেম্বর চীনের জে-১১ যুদ্ধ বিমানের পাইলট অনিরাপদ দূরত্ব অবলম্বন করে বিপজ্জনকভাবে পাশ দিয়ে উড়ে যান। সংঘর্ষ এড়াতে আরসি-১৩৫ বিমানটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয়।

এমন ঘটনার একটি ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে মার্কিন নজরদারি বিমানের নাকের পাশে দিয়ে উড়ছে। দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় আরসি-১৩৫ বিমানটি আইন মেনে নিয়মিত মহড়া চালাচ্ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েকটি দেশের বিরোধ চলে আসছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়েও মাঝে মধ্যেই চীন-মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করে। চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে জলসীমার মালিকানা দাবি করে আসছে তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনেই। এ অঞ্চলটি মৎস্য আহরণের অন্যতম ক্ষেত্র। এছাড়া তেল-গ্যাসসহ বেশ কিছু খনিজসম্পদ রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত