আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

চীনকে করোনার সঠিক তথ্য দিতে বলল ডব্লিউএইচও

চীনকে করোনার সঠিক তথ্য দিতে বলল ডব্লিউএইচও

বিশ্বের অন্য দেশ যাতে পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে, সেজন্য চীনকে করোনার বাস্তব পরিস্থিতি ও সঠিক তথ্য দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি নতুন করে সংক্রমণ বাড়লেও তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। এরই পরিপ্রেক্ষিতে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানায় জাতিসংঘের সংস্থাটি। খবর আলজাজিরার।

গত শুক্রবার চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ডব্লিউএইচও। এর পর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সুনির্দিষ্ট এবং প্রতিদিনের তথ্য নিয়মিত দিতে বলেছে। এর মধ্যে করোনার ধরন, হাসপাতালে ভর্তি, সংক্রমণ, আইসিইউ বেডে ভর্তি ও মৃত্যুর তথ্য থাকতে হবে। সংস্থাটি বলেছে, চীন ও বিশ্ববাসী যাতে প্রকৃত ঝুঁকি নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেজন্য সময়মতো তথ্য প্রকাশ করতে হবে। লকডাউন নীতি তুলে নেওয়ার পরে চীনে ব্যাপক সংক্রমণ ও মৃত্যু হলেও সরকারি তথ্যে সেসব পরিস্থিতি উঠে আসছে না। সম্প্রতি ব্যাপক আক্রান্ত ও মৃত্যুর তথ্য বেরিয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বেইজিংকে মহামারি পরিস্থিতির বিষয়ে আরও তথ্য দেওয়ার আহ্বান জানানোর পর তারা আলোচনায় বসে। চীনের জাতীয় স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ-সংক্রান্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ওই বৈঠকে চীনে বাড়তে থাকা করোনা পরিস্থিতি ও টিকাদান, চিকিৎসা ইত্যাদি বিষয়ে ডব্লিউএইচওকে জানিয়েছেন। সভায় উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জন্য গুরুতর রোগ ও প্রাণহানি থেকে রক্ষায় টিকা ও বুস্টার টিকার ওপর জোর দিয়েছেন ডব্লিউএইচওর কর্মকর্তারা।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে মহামারিতে রূপ নেয়। প্রায় তিন বছর কড়া লকডাউনে থাকায় সংক্রমিত কম হলেও ফের সেই চীনেই কয়েক মাস ধরে করোনার উত্থান হচ্ছে। সম্প্রতি দীর্ঘ লকডাউন প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জোরালো বিক্ষোভের পর শূন্য-কভিডনীতি থেকে সরে আসে চীন। এতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত