আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

২০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারানো প্রথম ব্যক্তি ইলন মাস্ক

২০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ হারানো প্রথম ব্যক্তি ইলন মাস্ক

মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক হওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। তাঁর আগে ধনকুবের জেফ বেজোস ২০ হাজার কোটি ডলারের মাইল ফলক পেরিয়েছিলেন। সম্প্রতি এক সূচকে দেখা গেছে, ইলন মাস্ক আবারও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। তবে এবার বিপুল সম্পদ অর্জন করে নয়, বরং বিপুল সম্পদ হারিয়ে এ রেকর্ড করেছেন তিনি। খবর এনডিটিভির।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, এক বছরে ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ হারিয়েছেন ইলন মাস্ক। ২০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ হারানো একমাত্র ব্যক্তি তিনি। ইনডেক্সে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় টেসলার শেয়ারে ধস নামার পর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০২১ সালের ৪ নভেম্বর নাগাদ তাঁর ৩৪ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ ছিল। তিনি তখন বিশ্বের শীর্ষ ধনী ছিলেন। তবে গত মাসে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট তাঁকে টপকে শীর্ষ ধনীর স্থানটি দখল করেন।

২০২২ সালের অক্টোবরে মাস্ক টুইটারের মালিকানা কিনে নেন। টুইটার কেনার খরচ মেটাতে তাঁকে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে টেসলার শেয়ারের দর ৬৫ শতাংশ কমেছে। তবে মাস্ক টেসলা নিয়ে দুশ্চিন্তাগুলো নাকচ করে দিয়েছেন। গত ১৬ ডিসেম্বর মাস্ক এক টুইটার পোস্টে লেখেন, ‘টেসলা যেকোনো সময়ের চেয়ে ভালো করছে। আমরা ফেডারেল রিজার্ভ নিয়ন্ত্রণ করি না। এটাই এখানকার সত্যিকারের সমস্যা।’

এদিকে এনডিটিভিতে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের যে কার্যালয়টি আছে, তার ভাড়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার পরিমাণ ভাড়া পরিশোধ করতে টুইটার ব্যর্থ হয়েছে। গত মাসে দুটি চার্টার ফ্লাইটের ভাড়া পরিশোধে অস্বীকৃতি জানানোর কারণেও টুইটারের বিরুদ্ধে মামলা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত