আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নববর্ষে বড় পরিকল্পনা কিমের

নববর্ষে বড় পরিকল্পনা কিমের

২০২০ সালে রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ২০২৩ সালের শুরুতেও তিনি একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্রাগারের পরিধি আরও বৃদ্ধি ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ ঘটানোর নির্দেশ দিয়েছেন তিনি।

নববর্ষের প্রথম দিন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য দিয়েছে। কোরীয় এই নেতা তাঁর দেশের জনগণকে প্রতিশ্রুতি দেন, তিনি যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি মোকাবিলায় দেশের অস্ত্রাগারের গুণগত মান এবং সংখ্যা দুটিই বাড়াবেন। একই সঙ্গে কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম এমন কাউন্টারস্ট্রাইকের ক্ষমতাসম্পন্ন অস্ত্র তৈরির নির্দেশও দেন তিনি। খবর এপির। কোরিয়ার সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, সম্প্রতি শেষ হওয়া প্রধান শাসক দলের বৈঠকে কিম বলেন, যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন ও দমিয়ে দিতে চায়, যা মানব ইতিহাসে নজিরবিহীন। বিরাজমান পরিস্থিতি সামরিক শক্তিকে অপ্রতিরোধ্যভাবে শক্তিশালী করতে কর্মকর্তাদের দ্বিগুণ চেষ্টার আহ্বান জানান তিনি।

নতুন রাষ্ট্রীয় লক্ষ্য নির্ধারণের জন্য ছয় দিনের বৈঠক করে দেশটির ক্ষমতাসীন দল। কিম দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে যুদ্ধক্ষেত্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যাপক উৎপাদন করে দেশের পারমাণবিক অস্ত্রাগারের ব্যাপক বৃদ্ধির নির্দেশ দেন। তিনি দ্রুত পারমাণবিক কাউন্টারস্ট্রাইক ক্ষমতাসহ একটি নতুন আইসিবিএম তৈরির কথাও উল্লেখ করেন। এটি এমন অস্ত্র, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে প্রয়োজন। তবে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক র‌্যান্ড করপোরেশনের নিরাপত্তা বিশ্নেষক সু কিম বলেন, দলীয় বৈঠকে কিমের মন্তব্য উচ্চাভিলাষী, যা অনেকটা নববর্ষ উপলক্ষে নেওয়া পরিকল্পনার মতো। কিন্তু তা অসম্ভব নয়। এটি কিমের আত্মবিশ্বাসের প্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ছাড়াও তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা গত সপ্তাহের শুরু থেকে আরও বেড়েছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সুরক্ষিত সীমান্তজুড়ে ড্রোন ওড়ায়- এমন অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। ওই সব ড্রোন মোকাবিলায় যুদ্ধবিমানও পাঠায় দক্ষিণ কোরিয়া।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত