আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যে কারণে এবার জাপানকে হুশিয়ারি দিল রাশিয়া

যে কারণে এবার জাপানকে হুশিয়ারি দিল রাশিয়া

গত মাসে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘হোক্কাইডো দ্বীপে’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে টোকিও। এবার এর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো এ হুশিয়ারি দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোক্কাইডো দ্বীপটি এমন একটি দ্বীপপুঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত, যেটিকে রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ বলে এবং জাপান যেটির নাম দিয়েছে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। কুড়িল দ্বীপপুঞ্জ জাপানের উত্তর প্রান্তে এবং রাশিয়ার পূর্বতম প্রান্তে ওখোটস্ক সাগরে অবস্থিত। রুদেনকো বলেন, হোক্কাইডোতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানি পরিকল্পনা রাশিয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি বলেন, এ ধরনের কাজকর্ম চলতে থাকলে আমরাও রুশ সেনাবাহিনীর সামনে থাকা চ্যালেঞ্জ দূর করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা টোকিওর কর্মকাণ্ডকে আমাদের দেশ এবং গোটা এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি মনে করছি।

কুড়িল দ্বীপপুঞ্জের ওপর সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলদারত্বের কারণে জাপান ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শত্রুতা এখনো শেষ করেনি। কুড়িল দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সামরিকঘাঁটি সংরক্ষণ করে এসেছে রাশিয়া এবং সেখানে রুশ ক্ষেপণাস্ত্রও মোতায়েন রয়েছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, তাস।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত