আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রিন্স হ্যারিকে ‘‌মারধর’‌ করেছিলেন ভাই উইলিয়াম

প্রিন্স হ্যারিকে ‘‌মারধর’‌ করেছিলেন ভাই উইলিয়াম

অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ের পর যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির সঙ্গে তার ভাই উইলিয়ামের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সে সময় হ্যারিকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন উইলিয়াম। প্রিন্স হ্যারি তার প্রকাশিতব্য আত্মজীবনীতে এ কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় মোড়ানো বইয়ের একটি কপি গার্ডিয়ানের হাতে এসেছে।

২০১৯ সালে লন্ডনের বাড়িতে ঘটে যাওয়া মারামারির বর্ণনা দিয়ে হ্যারি জানান, মেগানকে ‘অভদ্র ও বিবাদ সৃষ্টিকারী’‌ বলে মন্তব্য করেছিলেন উইলিয়াম। হ্যারি লিখেছেন, এ নিয়ে ঝামেলার সময় ভাই উইলিয়াম তার কলার চেপে ধরেন। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। আঘাতে তার পিঠে জখম হয়। প্রিন্স হ্যারির বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘স্পেয়ার’ আগামী সপ্তাহে বিশ্বব্যাপী প্রকাশিত হবে। অনেকের ধারণা, ব্রিটিশ রাজপরিবারের জন্য বইটি গুরুতর বলে বিবেচিত হতে চলেছে।

এদিকে সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদভিত্তিক টিভি চ্যানেল আইটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, রাজপরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এমন বিরূপ হওয়ার কথা ছিল না। তিনি বাবা ও ভাইকে ‘ফেরত’ পেতে চান। হ্যারি বলেছেন, কখনোই তারা (রাজপরিবার) সম্পর্ক জোড়া লাগানোর আগ্রহ দেখায়নি। আমি আসলে আমার বাবাকে ফেরত চাই, আমি আমার ভাইকে ফেরত চাই।

ডিউক এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ২০২০ সালের মার্চে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে সাধারণ জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সেসময় হ্যারি জানান, মিডিয়ার মাধ্যমে অপমান অপদস্ত হওয়া থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রিন্স হ্যারি এখন বাবা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও ভাই প্রিন্স অব ওয়ালেস উইলিয়ামের সান্নিধ্য পেতে চাইছেন। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে হ্যারি বলেছেন, বাকিংহাম প্যালেস তাকে এবং তার স্ত্রীকে প্রকাশ্যে সহযোগিতা করার বিষয় নাকচ করে দিয়েছিল এবং রাজপরিবার একই সময় তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত