আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পশ্চিমাদের 'ডাবল স্ট্যান্ডার্ড' বললেন এরদোগান

পশ্চিমাদের 'ডাবল স্ট্যান্ডার্ড' বললেন এরদোগান

টুইটার ইস্যুতে এবার মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। টুইটারের নানা পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমাদের নিষ্ক্রিয়তার দোষারোপ করে পশ্চিমাদের 'ডাবল স্ট্যান্ডার্ড' আখ্যা দিয়েছেন তিনি। খবর ডেইলি সাবাহর।

বুধবার রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ৭ম আনাতোলিয়া মিডিয়া অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন এরদোগান।এরদোগান টুইটারের প্রতি ইঙ্গিত করে বলেন, 'এই সামাজিক মাধ্যমটি কারও বাকস্বাধীনতার তোয়াক্কা না করে ইচ্ছেমতো যে কারও ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে আবার যে কারও ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। '

কয়েক দিন আগেও বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে ইলন মাস্ককে সতর্ক করেছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছেন ইলন মাস্ক। টুইটার কেনার পর বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে পড়েছেন এই ধনকুবের।

টুইটারের গ্রাহকদের অভিযোগ, ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকে এই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে বিদ্বেষ ছড়ানোর হার আগের তুলনায় অনেক বেড়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত