আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১৫ দফা ভোটের পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থি

১৫ দফা ভোটের পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থি

অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। শনিবার সকালে ১৫তম বারের ভোটাভুটিতে নির্বাচিত হন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে গত চার দিন ধরে ১৪ দফা ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে এগিয়ে থাকলেও প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন ম্যাকার্থি। নিজ দলের কয়েকজন নেতার সমর্থন নিশ্চিত করতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক সদস্যের সমর্থন আদায়ের মাধ্যমে প্রতিনিধি পরিষদের ৬৪তম স্পিকার নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এখন আমেরিকার জনগণের জন্য সবকিছু শক্ত হাতে করতে হবে।’ নিজের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার বাবা বলতেন কীভাবে তুমি শুরু করেছ তার চাইতে গুরুত্বপূর্ণ কীভাবে তুমি কাজ শেষ করেছ।’

৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাদের দখলে রয়েছে ২২২টি আসন। আর ডেমোক্র্যাটিক পার্টির হাতে আছে ২১২টি আসন। অন্য আসনটি বর্তমানে খালি রয়েছে।

তারপরও গত চার দিনে ১৪ দফা ভোটাভুটিতে ম্যাকার্থি জয়লাভ করতে পারেননি। এতে করে সরকারে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। গত ১৫০ বছরে দেশটিতে এমন পরিস্থিতি আর কখনও দেখা দেয়নি।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রিপাবলিকানরা। কিন্তু দলের মধ্যে স্পিকার নির্বাচন নিয়ে ঐকমত্য না থাকায় চেম্বারে কোনও বিল পাস করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অচলাবস্থা দেখা দিয়েছিল দাসপ্রথা ইস্যুতে গৃহযুদ্ধ শুরুর আগে। ১৮৬০ সালে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকার নির্বাচনে ৪৪ দফা ভোটাভুটি হয়েছিল।

এদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হওয়ায় কেভিন ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত