আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফাইজারের করোনা ওষুধ তৈরি করতে মরিয়া চীন

ফাইজারের করোনা ওষুধ তৈরি করতে মরিয়া চীন

করোনা মোকাবিলায় নিজেদের টিকা ছাড়া অন্য টিকার অনুমোদন না দেওয়ায় চীনের সমালোচনা রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ে বর্তমানে দিশেহারা চীন বিদেশি ওষুধ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের করোনার মুখে খাওয়ার ওষুধ নিজ দেশে তৈরি করতে চুক্তি করতে যাচ্ছে চীন।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে রক্ষণশীল ‘শূন্য করোনা’ নীতি থেকে সরে আসে চীন। কঠোর সব বিধিনিষেধ প্রত্যাহারের পর থেকে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ অবস্থায় ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ প্যাক্সলোভিড নিজ দেশে তৈরি ও বণ্টনের জন্য আলোচনা শুরু করেছে চীন। ওষুধটির জেনেরিক ভার্সনের লাইসেন্স পেতে গত মাসে ফাইজারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেন দেশটির ন্যাশনাল মেডিকেল প্রডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনের (এনএমপিএ) কর্মকর্তারা।

আলোচনা অনেক দূর এগিয়েছে। নতুন চন্দ্রবর্ষ শুরুর আগে ২২ জানুয়ারির মধ্যে ফাইজারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চায় চীন।২০২১ সালের ডিসেম্বর প্যাক্সলোভিডের জরুরিভিত্তিক ব্যবহার অনুমোদন করে যুক্তরাষ্ট্র। করোনার লক্ষণ শনাক্তের সঙ্গে সঙ্গে ওষুধটি খেলে হাসপাতালে ভর্তির ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে। ফলে দেশবিদেশে ওষুধটির চাহিদা বাড়তে থাকে। ফাইজারের সঙ্গে আলোচনা সম্পর্কে জানতে এনএমপিএ ও চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি রয়টার্স।

তবে ফাইজারের এক মুখপাত্র বলেন, ‘হ্যাঁ প্যাক্সলোভিডের লাইসেন্স নিয়ে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্য পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। তা ছাড়া প্যাক্সলোভিডের ওষুধ চীনে রপ্তানির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।

চীনের বর্তমান পরিস্থিতি

এপির এক প্রতিবেদনে বলা হয়, চীনা জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৬৮১ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটির মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮২ হাজার ৫৭ জন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ তিনজন নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৬৭ জন। কিন্তু আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা।

সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ

চীনা সরকারের করোনা নীতির সমালোচনা করায় ইতোমধ্যে ১ হাজার ১২০ জনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সরকারের তোপের মুখে পড়া সবাই দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘সিনা ওয়েইবো’র ব্যবহারকারী।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত