আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে স্বেচ্ছাসেবীরা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে স্বেচ্ছাসেবীরা

কীভাবে নির্ভুল লক্ষ্যবস্তুতে গুলি চালাতে হয়, আহত সদস্যকে উদ্ধার কিংবা আত্মরক্ষার নানা কৌশল- সবই শেখানো হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে একটি পাহাড় ঘেরা বরফ আচ্ছাদিত এলাকায়। যাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাঁরা সবাই ইউক্রেনীয় সেনাবাহিনীতে নবাগত। তাঁদের কাউকেই যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করা হয়নি; বরং নিজেরা স্বেচ্ছায় যোগ দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিশোধ নিতে।

নিউইয়র্ক টাইমস জানায়, সম্প্রতি ইউক্রেনীয় কমান্ডারদের হাতে এভাবে প্রশিক্ষণ নেওয়া স্বেচ্ছাসেবকরা মস্কো ও রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ। তাঁদের মধ্যে রয়েছেন চেচেন, ক্রিমিয়ার তাতার এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিকরা। মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে নিজ নিজ দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক নানা কারণে নির্যাতিত, এমনকি নির্বাসিতও রয়েছেন এই দলে।

ইউক্রেনের সামরিক কমান্ডাররা বলে আসছেন, তাঁদের সেনার অভাব নেই। কিন্তু এর পরও তাঁরা বিদেশি নাগরিকসহ কয়েক হাজার স্বেচ্ছাসেবককে স্বাগত জানিয়েছেন বাহিনীতে। স্বেচ্ছায় যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে চেচেনদের মতো অনেকেই রাশিয়া থেকে উদ্বাস্তু। অন্যরা জর্জিয়ার মতো আশপাশের দেশগুলো থেকে এসেছেন। স্বেচ্ছায় যুদ্ধে যাওয়াদের অনেকেই এরই মধ্যে ইউক্রেনে বসবাস করছেন। কেউ কাজের জন্য, আবার কেউ রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পেতে আশ্রয় চেয়েছেন। এরই মধ্যে কিছু স্বেচ্ছাসেবক ভিসা এবং দেশটিতে থাকার অনুমোদন পেয়েছেন। তবে তাঁদের এই অংশগ্রহণকে সন্দেহের চোখে দেখছেন কিছু কমান্ডার।

মস্কোর বিরুদ্ধে চেচনিয়ায় দুটি যুদ্ধে অংশগ্রহণ করা মাদিয়েভও স্বেচ্ছায় নেমেছেন ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে। তিনি নব্বইয়ের দশকে রাশিয়া থেকে চেচনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। মাদিয়েভ ২০১৬ সাল থেকে ইউক্রেনে থাকছেন। তিনি স্বেচ্ছাসেবক একটি ব্যাটালিয়নের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ইউক্রেন আগ্রাসন থেকে থামানো না গেলে ইউরোপের আরও অনেক দেশকে হুমকিতে ফেলবে মস্কো।

এদিকে যৌথ সামরিক প্রশিক্ষণ জোরদার করেছে রাশিয়া ও এর মিত্র বেলারুশ। এর লক্ষ্য আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের প্রস্তুত করা। মস্কো হয়তো উত্তর থেকে ইউক্রেনের নতুন হামলায় বেলারুশকে ব্যবহার করতে পারে- ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এমন আশঙ্কা প্রকাশ করেছে গত মাসে। তাদের এই জল্পনার মধ্যেই দুই মিত্র উচ্চতর সামরিক সহযোগিতা শুরু করেছে। অন্যদিকে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে মস্কোর একতরফা ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ হতেই শনিবার দিবাগত রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর। এই যুদ্ধবিরতির মধ্যে এ পর্যন্ত দুই ইউক্রেনীয় নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন কিয়েভের কর্মকর্তারা।

জাতিসংঘ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি শরণার্থী হয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর। জার্মানিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যাথারিনা লুম্প বলেন, এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে। আরও প্রায় ৬০ লাখ মানুষ দেশটির মধ্যেই বাস্তুচ্যুত। এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, যুদ্ধের কারণে গোটা দেশই এখন মাইনফিল্ডে পরিণত হয়েছে। মোট ভূমির ৪০ ভাগের বেশি এলাকায় মাইন রয়েছে। ফলে এটি কেবল মানুষের যাতায়াতকেই কঠিন করছে না, চাষাবাদেও ব্যাঘাত ঘটাচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত