আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হ্যারির স্মৃতিকথাজুড়ে মা ডায়ানা

হ্যারির স্মৃতিকথাজুড়ে মা ডায়ানা

আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে প্রিন্স হ্যারির বহুল আলোচিত স্মৃতিকথা ‘স্পেয়ার।’ দুনিয়াজুড়ে ১৬টি ভাষায় প্রকাশিত হওয়া বহুল আলোচিত এই গ্রন্থটি বাজারে আসতে না আসতেই পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। বইটিজুড়ে বিশেষ করে মা ডায়ানাকে নিয়ে নিজের শূন্যতার কথা তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাজারে আসা ৪১৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন র‌্যানডম হাউজ। এতে নিজের শৈশব, মাকে হারানোর পরবর্তী অবস্থা, ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে আফগানিস্তানে নিজের দায়িত্ব পালনের বিশদ বিবরণ দিয়েছেন তিনি।

স্পেয়ারের বিভিন্ন অংশ ফাঁস হওয়া ছাড়াও গত সপ্তাহে স্পেনে নির্ধারিত সময়ের আগেই ভুলবশত বইটির কিছু কপি বিক্রি হয়ে যায়।

হ্যারি জানিয়েছেন, ২০২১ সালের এপ্রিলে দাদার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যুক্তরাজ্য সফরের সময় ‘স্পেয়ার’ লেখার সিদ্ধান্ত নেন। সেখানে তার একটি ‘বিস্ময়কর’ উপলব্ধি ছিল যে তার বাবা কিংবা ভাই কেউই বুঝতে পারেননি কেন তিনি এবং তার স্ত্রী মেগান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যালিফোর্নিয়ায় নিজেদের আবাস গড়েছেন। সেখান থেকে তিনি ভাবলেন, এই বিষয়টি তাদের বলতে হবে।

মাকে হারানোর দিনগুলো

বইতে প্যারিসে সড়ক দুর্ঘটনায় মা ডায়ানাকে হারানোর বেদনার কথা উল্লেখ করেন হ্যারি। জানান, মায়ের মৃত্যুর পর সকালে বাবা চার্লস তাকে জাগিয়ে তুলে ওই খবর দেন। তার ভাষায়, ‘তিনি (চার্লস) বিছানার কিনারায় বসেছিলেন। আমার হাঁটুতে হাত রাখলেন।’

হ্যারি লিখেছেন, ‘আমি তখন তাকে যা বলেছিলাম তার কিছুই আমার স্মৃতিতে নেই। হয়তো কিছু বলিনি। তবে আমার যা মনে আছে, তা হলো আমি কাঁদিনি। একফোঁটা চোখের পানিও নয়। আব্বু আমাকে জড়িয়ে ধরেননি। তিনি সাধারণ পরিস্থিতিতে আবেগ দেখানোর ক্ষেত্রে দুর্দান্ত ছিলেন না।’

মায়ের মৃত্যুর কয়েক বছর পর হ্যারি দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত গোপন পুলিশ ফাইলগুলো দেখতে চেয়েছিলেন। হ্যারির ব্যক্তিগত সচিব সেগুলো পেলেও সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ ফাইলগুলো সরিয়ে ফেলেছেন। তবু তিনি পাপারাজ্জিদের তোলা তার মৃত মায়ের অনেক ছবি দেখতে পেয়েছেন।

তিনি বলেন, যেসব পুরুষ তার মাকে অনুসরণ করেছিল, দুর্ঘটনার সময় তারা তাকে বাঁচানোর কোনও চেষ্টা করেনি। এমনকি কেউ তাকে সাহায্য কিংবা সান্ত্বনাও দিচ্ছিল না। সবাই শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল।

চার্লস-ক্যামিলার বিয়ে

ক্যামিলাকে বিয়ে না করতে চার্লসকে অনুরোধ করেছিলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। হ্যারি লিখেছেন, ‘জিজ্ঞাসা করা হলে উইলিয়াম ও আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা ক্যামিলাকে পরিবারে স্বাগত জানাবো। বিনিময়ে আমরা একটি মাত্র জিনিস চেয়েছিলাম যে তিনি তাকে বিয়ে করবেন না।’

সেই সময়ে বাবাকে তারা বলেছিলেন, ‘আপনাকে আর বিয়ে করতে হবে না, আমরা অনুরোধ করলাম। আমরা আপনাকে সমর্থন করি। ক্যামিলাকেও সমর্থন করি। শুধু দয়া করে তাকে বিয়ে করবেন না।’




 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত