আপডেট :

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

ইরাক যুদ্ধের ফলেই আইএস’র উত্থান : ব্লেয়ার

ইরাক যুদ্ধের ফলেই আইএস’র উত্থান : ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার,
যিনি সাদ্দাম হোসেনকে উৎখাতে জর্জ
বুশের প্রধান সঙ্গী ছিলেন, স্বীকার করেছেন
ইরাকে সামরিক হামলার কারণেই ইসলামিক
স্টেটের উদয় হয়েছে।
কিন্তু মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনের
সাথে এক সাক্ষাৎকারে ইরাক যুদ্ধের জন্য
তিনি কোনো রকম অনুশোচনা বা দুঃখ প্রকাশ
করেননি। ইরাক যুদ্ধের পক্ষে সংসদের সমর্থন
আদায় করতে তিনি মনগড়া তথ্য দিয়েছিলেন
কি না, তা নিয়ে ব্লেয়ারের বিরুদ্ধে তদন্ত
চলছে।
ওই সাক্ষাৎকারে ব্লেয়ার বলেছেন, সাদ্দাম
হোসেনকে ক্ষমতা থেকে সরাতে যারা
জড়িত ছিলেন ইরাকের আজকের পরিস্থিতির
জন্যে তাদেরও কিছু দায়ভার আছে। কারণ
যুদ্ধ শেষে পরিস্থিতি কোন দিকে যেতে
পারে সে বিষয়ে তাদের বোঝার কিছু ভুল
হয়েছিল।
ইরাক যুদ্ধের কারণে ইসলামিক স্টেইটের
উত্থান ঘটেছে বলে যে ধারণা করা হয় তার
মধ্যে কিছু সত্যতা আছে বলেও তিনি
স্বীকার করেছেন। তবে এবারেও তিনি
যুদ্ধের পক্ষে বক্তব্য দিয়েছেন। বলেছেন,
সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরানোর
মধ্যে দুঃখ প্রকাশের কিছু নেই।
ইরাক যুদ্ধে ব্রিটেনের অংশগ্রহণের
ব্যাপারে যে তদন্ত চলছে, তার একেবারে
শেষ পর্যায়ে এসে টনি ব্লেয়ার মার্কিন
টেলিভিশন নেটওয়ার্ক সিএনএনকে এসব কথা
বলেন।
ইরাক যুদ্ধের কারণেই জঙ্গি সংগঠন
ইসলামিক স্টেইটের উত্থান হয়েছে কি না এই
প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, ‘আমার মনে
হয়, এখানে কিছু সত্যতা আছে। তবে আমি
মনে করি এবিষয়ে আমাদেরকে খুব সতর্ক
থাকতে হবে। তা না হলে আজকের ইরাক ও
সিরিয়াতে কি ঘটছে সেটা বুঝতে আমরা ভুল
করবো।
‘অবশ্যই আপনি বলতে পারেন না যে আমরা
যারা ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতা
থেকে সরিয়েছি, ২০১৫ সালের পরিস্থিতির
জন্যে তাদের কোনো দায়ভার নেই।’
‘তবে এটাও মনে রাখা জরুরি, ২০১১ সালে যে
আরব বসন্ত শুরু হয়েছিলো, আজকের ইরাকের
ওপর তার একই ধরনের প্রভাব পড়তে পারতো।
আর দ্বিতীয় কথা হলো- আইসিসের পরিচিতি
ইরাক থেকে নয়, সিরিয়া থেকেই তৈরি
হয়েছে’, যোগ করেন ব্লেয়ার।
টনি ব্লেয়ার বলেন, তার নীতি ইরাকে
কার্যকর হয়নি ঠিকই, একই সাথে যুদ্ধের পরে
যে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাতেও
পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
তার মতে, যুদ্ধ না হলেও দেশটি আজকের
সিরিয়ার মতোই গৃহযুদ্ধে ছিন্নভিন্ন হয়ে
যেতো। তিনি বলেন, যুদ্ধের পর একটি
সর্বদলীয় সরকার গঠনে আন্তর্জাতিক জোট
ইরাককে সহযোগিতা করেছে।
তিনি বলেন, ২০০৯ সালে দেশটিতে ফিরে
আসা স্থিতি নষ্ট হয়ে যায় গোষ্ঠীগত
সংঘাতের কারণে, আর সেটা হয়েছে
তৎকালীন ইরাকি সরকারের নীতি ও আরব
বসন্তের কারণে।
বিবিসির সংবাদদাতা বলছেন, ব্লেয়ার এসব
বিষয়ে আগেও দুঃখ প্রকাশ করেছেন কিন্তু
যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে তিনি
কোনো দুঃখ প্রকাশ করেননি।
সূত্র : বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত