আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বাইডেনের কার্যালয় থেকে আরও গোপন নথি উদ্ধার

বাইডেনের কার্যালয় থেকে আরও গোপন নথি উদ্ধার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা আরও কিছু সরকারি গোপন নথি নতুন এক জায়গা থেকে উদ্ধার করেছেন। বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এসব নথি তখনকার সময়ের। এ ঘটনা হোয়াইট হাউসকে রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে। খবর এএফপি ও বিবিসির।

ওয়াশিংটন ডিসিতে বাইডেনের ভাইস প্রেসিডেন্টের মেয়াদ-পরবর্তী ব্যক্তিগত কার্যালয় থেকে কয়েক মাস আগে এক দফা গোপন সরকারি নথি মিলেছিল। এ ঘটনা ও প্রাপ্ত নথিগুলো খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গোপনীয় নথি সুরক্ষিত রাখার আইন লঙ্ঘনের অভিযোগে বিচারের মুখোমুখি, সে সময় বাইডেনের কার্যালয় থেকে পুরোনো নথি পাওয়ার এ ঘটনা ডেমোক্রেট পার্টির কর্মী-সমর্থকদের চোখ কপালে তুলে দিয়েছে।

দ্বিতীয় দফায় গোপন নথিগুলো বাইডেনের সহযোগীরা কখন কোথায় পেলেন, তা পরিষ্কার জানা যায়নি। হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিঙ্কট্যাঙ্ক পেন বাইডেন সেন্টার থেকে নভেম্বরে ১০টির মতো গোপন নথি পাওয়া গেলেও তা উদ্ধারের ঘটনা চলতি সপ্তাহেই আলোর মুখ দেখে। নথিগুলোতে ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সংক্রান্ত গোয়েন্দা তথ্য ও ব্রিফিং ছিল বলে জানা গেছে। হোয়াইট হাউস এখন পর্যন্ত দ্বিতীয় দফায় পাওয়া গোপন নথির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে বুধবার বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের তাঁর দৈনন্দিন ব্রিফিংয়ে প্রথম দফায় পাওয়া গোপন নথির বিষয়ে কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হননি। তিনি বলেন, এটা এখন বিচার মন্ত্রণালয়ের পর্যালোচনায় আছে। বুধবার প্রেসিডেন্ট বাইডেন এ প্রসঙ্গে বলেছেন, আমি তার চেয়ে বেশি কিছু বলতে পারছি না, বলেন তিনি। মঙ্গলবার বাইডেন তাঁর একসময়ের ব্যবহৃত কার্যালয় থেকে সরকারি গোপন নথি পাওয়ার ঘটনায় 'বিস্মিত' হওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, বিচার মন্ত্রণালয়ের পর্যালোচনায় তিনি 'সহযোগিতা' করছেন।

এমন এক সময়ে হোয়াইট হাউস এ বিতর্কে জড়াল, যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দখল নেওয়া রিপাবলিকানরা ডেমোক্রেট প্রেসিডেন্টের নানা পদক্ষেপ যাচাই-বাছাইয়ে বদ্ধপরিকর। প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির নতুন চেয়ারম্যান জেমস কমার বুধবার বলেন, এখন ওয়াশিংটনে ডেমোক্রেটদের একদলীয় শাসন নেই। তাদের কাজের তদারকি ও জবাবদিহিও আসছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত