আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পশ্চিমতীরে ২৪ ঘণ্টায় ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পশ্চিমতীরে ২৪ ঘণ্টায় ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে হাবিব মোহাম্মদ একমাইল নামে ২৫ বছর বয়সি আরও এক ফিলিস্তিনি তরুণ প্রাণ হারিয়েছেন। পশ্চিমতীরের উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে ইহুদীবাদী সেনারা এই হত্যাকাণ্ড ঘটায়। এর কয়েক ঘণ্টা আগে ইসরাইলি সেনাদের হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের ছোঁড়া গুলি হাবিব মোহাম্মদ একমাইলের মাথায় লাগে এবং তাতে মারাত্মকভাবে আহত হন তিনি। তাকে জেনিন শহরের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর ওয়াফার। এই ঘটনায় আরেক ফিলিস্তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন এবং মারাত্মক অবস্থায় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে সামির ওউনি আরাবি আসলাম নামে এক ফিলিস্তিনি আল কুদস শহরের উত্তরাংশে কালামান্দিয়া শরণার্থী শিবিরের কাছে নিহত হন। ইসরাইলি সেনাদের হাত থেকে তার ছেলেকে বাঁচাতে গিয়ে ৪১ বছর বয়সি ওই ফিলিস্তিনি বুকে গুলিবিদ্ধ হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়- আসলান মারাত্মক আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন এবং ইসরাইলি সেনারা তাকে ঘিরে রাখে। কিছুক্ষণ পর কয়েকজন ফিলিস্তিনি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

একই দিনে জেনিন শহরে আবদুল হাদি নাজ্জাল নামে ১৮ বছরের এক তুরুণকে বুকে ও গাড়ে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। এর আগে, বুধবার দিবাগত রাতে বর্ণবাদী ইসরাইলি সেনারা নাবলুসের বালাতা শরণার্থী শিবিরে এক তরুণকে মাথায় গুলি করে হত্যা করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী সেনারা নাবলুস এবং জেনিনসহ পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় বর্বর হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের এসব হামলায় অসংখ্য ফিলিস্তিনি নিহত এবং শত শত ফিলিস্তিনি আহত হয়েছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত