আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কিউবায় স্বাস্থ্য সেবা নিয়ে পর্যটন শিল্প

কিউবায় স্বাস্থ্য সেবা নিয়ে পর্যটন শিল্প

কিউবাতে ইদানীং মেডিকেল ট্যুরিজম
রেকর্ড পরিমাণে বাড়ছে। চিকিৎসার জন্য
নানা দেশ থেকে অনেকে কিউবা আসছেন।
দেশটির ফাইভ স্টার মেডিকেল
রিসোর্টগুলো এই সুযোগে ভালো ব্যবসা
করছে।
কিন্তু একই রিসোর্টগুলোতে স্বাস্থ্য সেবা
পাচ্ছেন না স্থানীয় মানুষজন।
অনেকে সমালোচনা করছেন মেডিকেল
ট্যুরিজমের কারণে সেখানে স্থানীয়দের
জন্য স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এক ধরনের
বিভেদ তৈরি হয়েছে। কিন্তু এর পক্ষে
অনেকে যুক্তি দিয়ে বলছেন মেডিকেল
ট্যুরিজমের মাধ্যমে দেশটি অনেক অর্থ
উপার্জন করছে যা অর্থনীতির জন্য
উপকারী।
হাভানায় লা প্রাদেরা রিসোর্ট। সুইমিং
পুলের পাশে কিউবার ঐতিহ্যবাহী বাজনার
তালে তালে নাচ চলছে। দেখে মনে হবে
কোনো পুল সাইড এরোবিকস ক্লাস বোধহয়।
কিন্তু লা প্রাদেরা অন্য আর যেকোনো
রিসোর্টের মতো নয়। এটি একটি হেলথ
রিসোর্ট। এখানে যারা আসেন তারা
সাধারণ পর্যটক নন। তারা সবাই নানা ধরনের
রোগের চিকিৎসার জন্য এসেছেন।
হাভানার সমুদ্র সৈকত ঘুরলেও অনেক
বিদেশিদের দেখা মেলে। তাদের
বেশিরভাগই মেডিকেল টুরিস্ট। বলা হয়
কিউবার স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত
দেশের মতো। কিন্তু তার খরচ অনেক কম।
সেই সুযোগটি নিচ্ছেন আশেপাশের দেশের
মানুষজন যার নিজের দেশে হয়ত একই
স্বাস্থ্যসেবা বেশ ব্যয়বহুল।
হাভানার লা প্রাদেরা হেলথ রিসোর্ট এর
মতো আরো অনেক স্থাপনা রয়েছে
কিউবাতে। এখানে স্বাস্থ্যসেবার জন্যে
এসেছেন আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো
ম্যারাদোনা বা ভেনেজুয়েলার প্রয়াত
প্রেসিডেন্ট হুগো চাভেজের মতো
অনেকেই। কিন্তু স্থানীয় অধিবাসীদের এসব
হেলথ রিসোর্টে কোন জায়গা মেলে না।
আর সেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।
লা প্রাদেরা হেলথ রিসোর্টের পরিচালক
হেনরি কারেনো বলছেন, কিউবার
স্বাস্থ্যসেবার এমন বানিজ্যিকিকরণ
দেশটির অর্থনীতির জন্য একটি সঠিক
সিদ্ধান্ত।
রিসোর্ট গুলোয় চমৎকার পরিবেশে থাকার
পাশাপাশি বেশ সময় নিয়ে চিকিৎসা সেবা
দেয়া হয়। কিউবার মেডিকেল ট্যুরিজম
বিশেষজ্ঞ প্রতিষ্ঠান Global Health Quest এর
কর্মকর্তা রোজমেরী তসকানি বলছেন,
কিউবায় পর্যটনের আদলে গড়ে ওঠা
স্বাস্থ্যসেবা জনপ্রিয় হয়ে ওঠার আসল
কারণ, এখানে তার খরচ অনেক কম আবার
সময়ও দেয়া হয় বেশি।
কিন্তু এসব কেন্দ্রে স্থানীয়রা চিকিৎসা
সেবা পাচ্ছেন না। তাই অনেকেই এসব সেবা
নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
সম্প্রতি কিউবার সাথে যুক্তরাষ্ট্রের শীতল
সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। কিন্তু
আগে থেকেই গোপনে অনেক মার্কিনীরা
স্বাস্থ্যসেবা নিতে কিউবা চলে আসতেন।
এখন দুদেশ কূটনৈতিক সম্পর্ক পুন প্রতিষ্ঠার
উদ্যোগ নেয়ার পর তা আরো বাড়বে বলে
ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত