আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া

রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া

ইউক্রেনে যুদ্ধ চলার মধ্যেই বেলারুশের সঙ্গে সোমবার পূর্বঘোষিত যৌথ সামরিক মহড়ায় নেমেছে রাশিয়া। এ অবস্থায় ইউক্রেনে নতুন করে হামলার আশঙ্কা রয়েছে। মস্কো দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধে বেলারুশকে অংশগ্রহণের জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু মিনস্ক দাবি করছে, তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না।

এই দুই দেশের যৌথ সামরিক মহড়া প্রসঙ্গে সতর্ক করে কিয়েভ জানিয়েছে, বেলারুশ থেকে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। কিন্তু ক্রেমলিন তা অস্বীকার করেছে। মহড়া প্রসঙ্গে বেলারুশের নিরাপত্তা পরিষদের প্রথম ডেপুটি স্টেট সেক্রেটারি পাভেল মুরাভেইকো অভিযোগ করে বলেন, ইউক্রেনের সঙ্গে তাঁর দেশের সীমান্ত পরিস্থিতি খুব একটা শান্ত নয়। বেলারুশকে উস্কানি দিচ্ছে কিয়েভ।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনিসমৃদ্ধ শহর সোলেডারে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর লড়াই নিয়ে জেলেনস্কি বলেন, পুরো দোনেৎস্ক অঞ্চলেই সর্বাত্মক যুদ্ধ চলছে। রোববার রাতে ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বলেন, সোলেডার, বাখমুত, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিরতিহীন লড়াই চলছে। যদিও কয়েক দিন ধরে রাশিয়া দাবি করে আসছে, সপ্তাহখানেক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সোলেডারের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনের জন্য ভারী অস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে ন্যাটো।

ন্যাটোর মহাসচিব জানিয়েছেন, ইউক্রেন তার মিত্রদের কাছ থেকে আরও ভারী অস্ত্র আশা করতে পারে। কিয়েভে অস্ত্র সরবরাহ সংক্রান্ত একটি সমন্বয় গ্রুপ এ সপ্তাহে মিলিত হবে। এ ছাড়া কৃষ্ণসাগরের শস্য করিডোরের মাধ্যমে বিভিন্ন দেশে এক কোটি ৭০ লাখ টনেরও বেশি খাদ্যশস্য পাঠিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এই করিডোর স্থাপনের অন্যতম মধ্যস্থতাকারী তুরস্ক। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত