আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

গ্রীনল্যান্ডে এক হাজার বছরের সর্বোচ্চ তাপমাত্রা: গবেষণা

গ্রীনল্যান্ডে এক হাজার বছরের সর্বোচ্চ তাপমাত্রা: গবেষণা

নতুন এক গবেষণায় উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ডে গত এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার তথ্য মিলেছে। এছাড়া ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সেখানে তাপমাত্রা গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল বুধবার বিজ্ঞান জার্নাল ‘ন্যাচার’-এ প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। খবর: ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি ও আলজাজিরা’র।

গ্রীনল্যান্ডের হিমবাহের একেবারে অভ্যন্তরের বরফ নিয়ে করা গবেষণা বলে দিচ্ছে, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পরিষ্কার নিদর্শন’ এই তাপমাত্রা বৃদ্ধি। প্রাকৃতিক পৃথিবীতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত এক হাজার বছরের সর্বোচ্চ তাপমাত্রা মিলেছে সেখানে। হিমবাহ বিশেষজ্ঞ ও জার্মানির আলফ্রেড ওয়েজেনার ইনস্টিটিউটের মারিয়া হ্যেরহোল্ড বলেন, ‘১৯৯০ সাল থেকে শুরু করে ২০১১ পর্যন্ত আমরা তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি নজরে রেখেছিলাম। এখন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট নমুনা আমাদের হাতে রয়েছে।’

এর আগে ১৯৯৫ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল, গ্রীনল্যান্ডের তাপমাত্রা পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো ততটা বাড়ছে না। এবারের ১৫ বছরের পর্যবেক্ষণে দেখা গেল, সেখানে তাপমাত্রা অনেকটাই বাড়ছে। এছাড়া গত নভেম্বরে জাতিসংঘের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনপ্রিয় সব হিমবাহগুলো গলে হারিয়ে যেতে পারে। ৫০টি জায়গায় ১৮ হাজার ৬০০টি হিমবাহ নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে জাতিসংঘ। এ শতাব্দীর মাঝামাঝি নাগাদ এগুলোর এক-তৃতীয়াংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অপর এক গবেষণায় দেখা যায়, ২১০০ সালের মধ্যে এসব হিমবাহের দুই-তৃতীয়াংশ হারিয়ে যাবে। তবে ২০১১ সালে নমুনা নেওয়া নতুন এ গবেষণায় দেখা গেল, ১৫ বছরে সুনির্দিষ্ট করে তাপমাত্রা বেড়ে গেছে। উল্লেখ্য, প্রতি এক দশকে গ্রীনল্যান্ডে কয়েক ট্রিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। এই বরফ গলার মাত্রাও ক্রমবর্ধমান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত