আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রাশিয়া হারলেই পরমাণু যুদ্ধ: মেদভেদেভ

রাশিয়া হারলেই পরমাণু যুদ্ধ: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হার পারমাণবিক যুদ্ধ বাধিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ার করে এ কথা বলেন ক্রেমলিনপ্রধান ভদ্মাদিমির পুতিনের ঘনিষ্ঠ এ মিত্র।
টেলিগ্রামে তিনি বলেন, প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তিধর কারও হার পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে পারে।

পারমাণবিক শক্তিধররা কখনোই তাদের ভাগ্য নির্ধারিত হয় এমন বড় কোনো যুদ্ধে হারেনি। রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। ন্যাটো এবং আরও কিছু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা আজ শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ইউক্রেনে রাশিয়াকে হারানোর কৌশল ও কিয়েভকে সহায়তার বিষয় নিয়ে যে নীতি ঠিক করবেন, তার ঝুঁকির বিষয়টিও তাঁদের মাথায় রাখা দরকার বলে মন্তব্য করেছেন রুশ এ রাজনীতিক।

এদিকে কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না। রাশিয়ার জড়িত থাকার দাবি করেনি ইউক্রেন। তবে জেলেনস্কি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি।

রাশিয়ার নতুন আক্রমণের আগে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের অনুরোধ করেছেন তিনি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পূর্তিকে সামনে রেখে জিনপিংকে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চিঠিটি চীনের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: এএফপি, আলজাজিরা ও রয়টার্স



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত