আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শিব সেনার সঞ্জয়

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শিব সেনার সঞ্জয়

ভারতের মহারাষ্ট্রভিত্তিক রাজনৈতিক দল শিব সেনার (উদ্ধব ঠাকরে) সংসদ সদস্য সঞ্জয় রাউত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো আন্দোলনে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলায় তিনি এ পদযাত্রায় যোগ দেন। হিন্দুত্ববাদী শিব সেনার সঙ্গে একসময় ভারতের ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠতা থাকলেও সম্প্রতি দলটি নানা ইস্যুতে কংগ্রেসকে সমর্থন দিয়ে যাচ্ছে। খবর এনডিটিভির।

এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা যাওয়াটা বড় ব্যাপার। মূলত পুরো জাতিকে এক করতে যাত্রার শুরু হওয়া উচিত ছিল কাশ্মীর থেকেই। এ কারণে তিনি শিব সেনার পক্ষ থেকে এ যাত্রায় অংশ নিয়েছেন। তাঁরা চান ভারতীয়রা যেন ঐক্যবদ্ধ থাকে। সঞ্জয় বলেন, বর্তমানে দেশের পরিবেশ-পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। রাহুল গান্ধী হলেন সেই নেতা যিনি সব ধরনের অসামঞ্জস্যতার বিরুদ্ধে কথা বলতে পারেন।

ভারতের সাধারণ মানুষ এ যাত্রার সঙ্গে যোগ দিচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিব সেনার এ নেতা বলেন, সারা ভারতের মানুষ এ যাত্রার সঙ্গে নিজেদের যুক্ত মনে করছে। তারা রাহুল গান্ধীকে সমর্থন জানাতে এগিয়ে আসছে এবং খুশি মনে এ যাত্রায় অংশ নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা জম্মুর কাথুয়া জেলার লক্ষ্মীপুরে পৌঁছায়। যাত্রার শেষ ধাপে জম্মু-কাশ্মীরে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে এসে তাঁর অনেক ভালো লাগছে। আগামী ৩০ জানুয়ারি কাশ্মীরের শ্রীনগরে গিয়ে যাত্রা শেষ হবে। এরই মধ্যে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ওমর আব্দুল্লাহ, সিপিআই নেতা মুহাম্মদ ইউসুফ এ যাত্রায় যোগ দিয়েছেন।

গত বছরের ৭ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শুরু হয়। এরই মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ যাত্রা সম্পন্ন হয়েছে। কংগ্রেসের দাবি, সাম্প্রদায়িকতা, বেকারত্ব, বিদ্বেষ, মুদ্রাস্ম্ফীতি ও রাজনৈতিক মেরূকরণের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ করতে তাঁদের এ যাত্রা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত