আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতীয় ২১ সৈন্যের নামে নামকরণ হচ্ছে আন্দামান ও নিকোবরের একুশটি দ্বীপের

ভারতীয় ২১ সৈন্যের নামে নামকরণ হচ্ছে আন্দামান ও নিকোবরের একুশটি দ্বীপের

বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একুশটি দ্বীপের নামকরণ করা হবে পরমবীর চক্রপ্রাপ্ত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২১ জন সৈন্যের নামানুসারে। আগামীকাল ২৩ জানুয়ারি সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস উপলক্ষে দেশের জন্য অবদান রাখা ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ জানুয়ারি সোমবার বেলা ১১টার সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বৃহত্তম অনামী দ্বীপের নামকরণ করবেন নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে নির্মিত ও নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করবেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক তাৎপর্যের কথা মাথায় রেখে নেতা সুভাষচন্দ্র বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী এই দ্বীপ সফর করেন। তখন দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নাম রাখেন। সেই সময়ই নীল দ্বীপ ও হ্যাভলক দ্বীপটির নতুন নামকরণ করা হয় শহিদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ নামে।

প্রসঙ্গত, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো পরমবীর চক্র। যুদ্ধক্ষেত্রে স্থলে, জলে বা আকাশে সর্বোচ্চ সাহস, বীরত্ব ও আত্মাহুতির জন্য পরমবীর চক্র দেওয়া হয়ে থাকে। স্বাধীনতার পরে ভারতে এ যাবত মোট ২১ জন বীর সেনা এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন। মেজর সোমনাথ শর্মা, নায়েক যুদনাথ সিং (মরনোত্তর), সেকেন্ড লেফটেনেন্ট রাম রাঘোব রানে, কোম্পানি হাবিলদার মেজর পীরু সিং শেখাওয়াত (মরনোত্তর), ল্যান্স নায়েক করম সিং, ক্যাপ্টেন গুরবচন সিং সালারিয়া (মরনোত্তর), মেজর ধন সিং থাপা, সুবেদার যোগিন্দর সিং (মরনোওর), মেজর শয়তান সিং (মরনোত্তর), কোম্পানি কোয়ার্টর মাস্টার হাবিলদার আব্দুল হামিদ (মরনোত্তর), লেফট্যানেন্ট কর্নেল আর্দেশির বুরজোরজি তারাপোর (মরনোত্তর), ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কার (মরনোত্তর) মতো অসংখ্য বীর সৈন্যরা দেশের জন্য অসম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে ও আত্মত্যাগ করে এই পদক পেয়েছেন। এবার এই বীর সেনাদের নামেই উৎসর্গ করা হবে আন্দামানের ২১টি অনামী দ্বীপ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত