আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘আমাদের সন্তানরা স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না’

‘আমাদের সন্তানরা স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না’

বিচার ব্যবস্থাকে সংস্কার করে গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করছে ইসরাইয়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন অভিযোগে এবার মাঠে নেমেছে দেশটির সাধারণ জনতা। শনিবার রাতে তেলআবিবে মানুষের ঢল নামে। তারা ইসরাইলি পতাকা উত্তোলন করেন। হাতে ছিল ব্যানার। তাতে লেখা- 'আমাদের সন্তানরা একজন স্বৈরশাসকের অধীনে বসবাস করবে না।' খবর রয়টার্সের।

পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইসরাইল জানায়, বিক্ষোভে যোগ দেন প্রায় এক লাখ মানুষ। গত সপ্তাহেও নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ ইসরাইলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থি এই সরকার। এতে আছে অতিমাত্রায় জাতীয়তাবাদী এবং আলট্রা-অর্থোডক্সরা।

এদিকে সরকার বলছে, বিচারক এবং সরকারি আইনি উপদেষ্টাদের অনেক বেশি ক্ষমতা দেয়া হয়েছে। আইন প্রণয়ন এবং সুশাসনের ক্ষেত্রে এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে। এজন্য আইন পরিবর্তন করা দরকার। এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহুর সরকার পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, দেশ রক্ষার জন্য এই বিক্ষোভ। জনগণ তাদের গণতন্ত্রকে রক্ষা করতে এই বিক্ষোভে যোগ দিয়েছে। সব বয়সী প্রজন্মই উদ্বিগ্ন।

ওদিকে ট্যাক্স ফাঁকি দেয়ার কারণে নেতানিয়াহু সরকারের মন্ত্রীপরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর ওই মন্ত্রীকে পদ থেকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন এটর্নি জেনারেল। ফলে প্রতিবাদ বিক্ষোভের সঙ্গে যোগ হয়েছে এই আইনি চাপ। এতে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের ক্ষমতা নিয়ে গভীর এক বিভক্তি দেখা দিতে পারে।

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এমনিতেই দুর্নীতির বিচার চলমান। আগের দফায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ই তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলেছে। এখনও চলছে। তিনি প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও এ সপ্তাহের শুরুতে বিচারবিভাগকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধীরা বলছে, নিজের দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতে নেতানিয়াহু বিচার বিভাগকে ঢেলে সাজাতে চাইছেন। এটা করতে পারলে অভিযোগ থেকে রক্ষা পাবেন তিনি। তার বিরুদ্ধে মামলা পুরোপুরি হাওয়ায় উড়ে যাবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত