আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

জন্মহার কমে যাওয়ায় চিন্তিত জাপান সরকার

জন্মহার কমে যাওয়ায় চিন্তিত জাপান সরকার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, জন্মহার কমে যাওয়ায় তার দেশের সমাজব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ‘এখন অথবা কখনোই না’। জাপানের বর্তমান জনসংখ্যা ১২৫ মিলিয়ন। গত বছর ৮ লাখেরও কম শিশুর জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ১৯৭০-এর দশকে এই সংখ্যা ছিল ২০ লাখের বেশি। খবর বিবিসির

জাপানের প্রতিবেশী দেশগুলোসহ অনেক দেশেই জন্মহার কমছে। তবে এই সমস্যাটি জাপানে তীব্র আকার ধারণ করেছে। তার কারণ সাম্প্রতিক দশকগুলোতে আয়ু বেড়েছে, যার অর্থ সেখানে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এবং তাদের সেবার জন্য শ্রমিকের সংখ্যাও কমে যাচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ক্ষুদ্র রাজ্য মোনাকোর পর জাপানে এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা রয়েছে। যা প্রায় ২৮ শতাংশ।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছেন, 'শিশু এবং শিশু লালন-পালন সংক্রান্ত নীতির প্রতি মনোযোগ দেওয়া এখন এমন একটি বিষয়ে পরিণত হয়েছে যা নিয়ে অপেক্ষা বা স্থগিত করা সম্ভব না।' তিনি জানান, শেষ পর্যন্ত সরকার শিশু-সম্পর্কিত কর্মসূচিতে দ্বিগুণ ব্যয় করতে চান। এ ছাড়া এই বিষয়ে গুরুত্ব দেওয়া জন্য এপ্রিল মাসে একটি নতুন সরকারি সংস্থা স্থাপন করবেন বলেও জানিয়েছেন তিনি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত