আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

গভীর অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তান

গভীর অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে পাকিস্তান

আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যদি পাকিস্তানের ব্যাপারে তাদের কার্যক্রম সচল না করে তাহলে অচিরেই পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি আইএমএফ পাকিস্তানকে তাদের ২৪তম ঋণ দিতে বিলম্ব করছে এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় বিভিন্ন দেশ পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যদিও সহায়তা পেতে পাকিস্তান শেষপর্যন্ত চেষ্টা অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের অর্থনীতি নিয়ে আল আরাবিয়ার বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়- পাকিস্তান এমন সময় বিপর্যয়ের সসম্মুখীন হলো যখন পুরো দেশে মুরগি ও ডিমের দাম হু-হু করে বেড়েই চলেছে। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক বিপর্যয়ের জন্য দেশটির মন্দ রাজনীতিক দায়ী বলে ওই বিশ্লেষণে বলা হয়। উল্লেখ্য, বহুদিন ধরেই পাকিস্তান অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। সেই সঙ্গে যোগ হয়েছে অকার্যকর রাজ্য ব্যবস্থাপনা; যা গণতন্ত্র ও ঋণের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। স্বল্প মেয়াদি রাজনৈতিক পরিকল্পনা পাকিস্তানের এসব সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি ফলপ্রসূ পরিকল্পনা।

বিশ্লেষণে বলা হয়- দেশটির উচিৎ পেছনের সব অকার্যকর পলিসি বাদ দিয়ে নতুন করে পরিকল্পনা করা কিন্তু কেউই এদিকে মনোযোগী নয়। আগামী নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মাঝে রাজনৈতিক যুদ্ধ দেশটির সংকট আরো কঠিন করে তুলছে। তবে এসব কিছু বাদে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে পাকিস্তানের এখন জরুরিভিত্তিতে ঋণ প্রয়োজন। ওদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, তারা পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক মন্দার বিষয়ে অবগত। গত ১৯ জানুয়ারি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, পাকিস্তানের বর্তমান সংকটের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখছি৷

তবে যুক্তরাষ্ট্রের কার্যকলাপে বোঝা যাচ্ছে তারা আইএমএফের বাইরে গিয়ে পাকিস্তানের জন্য বিশেষ কিছু করতে রাজি নয়।আইএমএফের পক্ষ থেকে ঋণ পেতে বিলম্ব হওয়ায় দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। অন্যদিকে গত বছর কৃষিপ্রবণ অঞ্চলগুলোতে বন্যার ফলে গম উৎপাদন কম হওয়ায় দেশটি গম সংকটেও পড়তে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। অর্থনৈতিক মন্দার ফলে দেশটিতে রুপির মান দিন দিন কমে যাচ্ছে। সেই সঙ্গে রিজার্ভ কমতে কমতে ৪০৩৪ কোটিতে ঠেকেছে; যা বিগত নয় বছরের মধ্যে সবচেয়ে কম।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত