আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারতে গরুর গোশত খেলেই শিরোশ্ছেদ!

ভারতে গরুর গোশত খেলেই শিরোশ্ছেদ!

আইএসের পথে বিজেপি,

বিফ বিতর্কে এবার আইসিস-এর পথ অনুসরণ
করতে চলেছে বিজেপি। গোমাংস খেলে
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
মাথা কাটবেন বলে হুমকি দিলেন বিজেপি
নেতা এস এন চান্নাবাসাপ্পা।
গত সপ্তাহে বিফ বিতর্কে নয়া মাত্রা যোগ
করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী
সিদ্দারামাইয়া। রাজ্য যুব কংগ্রেসের
সাধারণ সভায় তিনি সাফ জানিয়ে দেন,
বিফ খাওয়া থেকে কেউ তাঁকে রুখতে
পারবে না। গোমাংস খাওয়া ও বিক্রির
উপর সরকারি ফতোয়ার সমালোচনা করে
তিনি জানান, 'এখনও পর্যন্ত আমি গোমাংস
খেয়ে দেখিনি। যদি তার স্বাদ ভালো
লাগে, তা হলে ওই মাংস আমি আবার খাব।
কেউ আমাকে আটকাতে পারবে না।'
মুখ্যমন্ত্রীর কথা দারুণ চটেছেন শিবামোগা
পুরসভার প্রাক্তন সভাপতি তথা স্থানীয়
বিজেপি নেতা চান্নাবাসাপ্পা।
সিদ্দারামাইয়া একনায়কের মতো আচরণ
করছেন বলে তিনি অভিযোগ তুলেছেন।
ডেকান ক্রনিক্ল পত্রিকায় দেওয়া
সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন,
'শিবামোগার গোপি সার্কেলে উনি বিফ
খাওয়ার চেষ্টা করে দেখুন। এমন কাজ করলে
ওঁর মুণ্ডচ্ছেদ করা হবে।' একই সঙ্গে
চান্নাবাসাপ্পার অভিযোগ, 'এমন মন্তব্য
করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন
মুখ্যমন্ত্রী। আমরা সকলেই গরুর দুধ পান করে
বড় হয়েছি।'
উল্লেখ্য, বিফ নিয়ে বিতর্কিত মন্তব্য করার
পর গত সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে
ছুরি-সহ আটক করা হয়েছে মাইসুরুর বাসিন্দা
লিঙ্গারাজুকে। বছর চুয়ান্নর ওই ব্যক্তি
মুখ্যমন্ত্রীকে আবেদনপত্র জমা দেবেন বলে
প্রবেশ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার তদন্ত চলেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার গোমাংস বিতর্কে ফের
সরগরম হল দিল্লি। রাজধানীর এক পাঁচতারা
হোটেলে বিফ পরিবেশন করা হচ্ছে, এই
অভিযোগে ওই হোটেলের সামনে বিক্ষোভ
প্রদর্শনে নেমেছে বিজেপি। ইন্ডিয়া
টাইমস

শেয়ার করুন

পাঠকের মতামত