আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান রাশিয়ার তেল কিনতে পারবে: যুক্তরাষ্ট্র

নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান রাশিয়ার তেল কিনতে পারবে: যুক্তরাষ্ট্র

পাকিস্তান রাশিয়ার কাছ থেকে ছাড়ের মূল্যে তেল কিনতে পারবে বলে আবারও জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন রাশিয়ার তেলসহ জ্বালানি পণ্যের যে সর্বোচ্চ মূল্যসীমা বেধে দিয়েছে, সেই অঙ্গীকারনামায় সাক্ষর না করলেও পাকিস্তানকে এ সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর: ডন, রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এডওয়ার্ড প্রাইস স্থানীয় সময় বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, ‘ওয়াশিংটন বেশকিছু দেশকে যে সুবিধা দিচ্ছে, পাকিস্তান চাইলে তা ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারে।’ গত ৩ ডিসেম্বর বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৬০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। রাশিয়া যাতে তেল বিক্রি করে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে না লাগাতে পারে এজন্য এ পদক্ষেপ নেয় পশ্চিমা জোট।

গত সপ্তাহে রাশিয়া জানায়, আগামী মার্চ থেকে তারা পাকিস্তানে তেল রপ্তানি করতে পারবে। দুই দেশের মধ্যে আলোচনা শেষে রাশিয়া এমনটি জানায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়া থেকে আর তেল আমদানি করে না। পশ্চিমা জোটের এই মূল্যসীমা নির্ধারণের ফলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো অনেক দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত