আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সোমালিয়ায় আইএস নেতার মৃত্যু, দাবি যুক্তরাষ্ট্রের

সোমালিয়ায় আইএস নেতার মৃত্যু, দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: এলএবাংলাটাইমস

গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়েছিল। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালিয়েছিল দেশের সেনা।

উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়েছে। নিহত আইএস এর আঞ্চলিক নেতা বিলাল আর সুদানি।

বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতো। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে এই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে মারা হয়।

অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি, আইএস সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ ও যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইস সংগঠনে যোগ দেয় সুদানি। আফ্রিকা ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড তিনি জোগাড় করতেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত