আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দুই দুর্ঘটনায় পাকিস্তানে একদিনে নিহত ৫২

দুই দুর্ঘটনায় পাকিস্তানে একদিনে নিহত ৫২

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানে রোববার (২৯ জানুয়ারি) পৃথক দুই দুর্ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দেশটিতে যাত্রীবাহী এক বাস সেতু থেকে সিটকে পড়ে যায় এবং শিশুসহ এক নৌকাডুবির ঘটনা ঘটে।

পাকিস্তানের কর্মকর্তারা বলেন, বেলুচিস্তান প্রদেশের দুর্ঘটনায় বাসটি খাদে পড়ে যায় এবং এতে আগুন ধরে যায়। এতে অন্তত ৪১ জন নিহত হন। এছাড়া খাইবার পাখতুন খোয়ায় এক বাধে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখন ৯জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

লাসবেলা জেলার বেলা শহরের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হামজা আঞ্জুম বলেন, বাস দুর্ঘটনায় নিহতদের চেনা দুস্কর হয়ে পড়েছেতিনি বলেছেন, ধ্বংসাবশেষ থেকে ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত তিনজনের একজন কিছুক্ষণ পরে মারা যান। অপর আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।আঞ্জুম বলেছেন, আশঙ্কা করা হচ্ছে বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে খাইবার পাখতুন খোয়ার পুলিশ কর্মকর্তা মির রউফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, লেকে উদ্ধারকৃত নিহত শিশুদের বেশিরভাগের বছর সাত থেকে ১৪ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, আরও ১১ শিশুকে উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে বলে জানান তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত