আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৮৩

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে নিহত বেড়ে ৮৩

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন মসজিদে সোমবার এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫৭ জন। খবর: ডন অনলাইন ও এএফফি।

পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের সংখ্যা বৃদ্ধির এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ ডনকে বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য পেশোয়ার শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

সোমবার যোহর নামাজের সময় অর্থাৎ ১টা ৪০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এতে বড়সড় মসজিদটির একটি অংশ ভেঙে পড়ে এবং সামনের কাতারে যারা ছিলেন তাদের অনেকে এর নিচে পড়েন।

বিস্ফোরণের পর মসজিদের ভেতরের দুইশ থেকে আড়াইশ জন মুসল্লি ধারণক্ষমতা সম্পন্ন মূল অংশটির সামনের দিকের ছাদ ভেঙে পড়ে বলে জানান পেশোয়ারের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান। ওই ছাদের নিচে এখন পর্যন্ত কিছু পুলিশ সদস্যের মরদেহ আটকা পড়ে আছে বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ অনেকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ তাঁর দলের নেতাকর্মীদের আহতদের জন্য রক্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত