আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায়ও অনড় বিদ্রোহীরা

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায়ও অনড় বিদ্রোহীরা

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার দুই বছর পূর্ণ করেছে মিয়ানমারের জান্তা সরকার। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর শান্তিপূর্ণ গণবিক্ষোভ শুরু হয়। এর পর থেকে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে সামরিক বাহিনী। বিরোধীদের দমাতে বিমান হামলার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে এমন কঠোর দমন-পীড়নের মুখে প্রতিরোধ গড়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। তাঁরা বলছেন, সামরিক বাহিনীকে পরাজিত দেখতে হাজারও মৃত্যুর জন্য প্রস্তুত আছেন।

দুই বছরে কিছু বেসামরিক লোক হাতে অস্ত্র তুলে নিয়েছেন। এ ছাড়া জাতিগত সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছেন তাঁরা। বলা হচ্ছে, মিয়ানমারে এখন পুরোপুরি গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দুর্বল সশস্ত্র বিরোধীদের বিরুদ্ধে ক্রমাগত বিমান শক্তি ও ভারী অস্ত্র ব্যবহার করছে সামরিক বাহিনী। ২০২২ সালে মিয়ানমারে বেসামরিক ও যোদ্ধাসহ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বর্তমানে ইউক্রেনের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর পরও জান্তা সরকারের পতন ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ ও আশাবাদী বিদ্রোহীরা।

অভ্যুত্থানবিরোধী ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) ব্যাটালিয়ন কমান্ডার আলবার্ট বলেন, কিছু কমরেড প্রাণ হারিয়েছেন। কিন্তু হাল ছেড়ে দেওয়া এখন কোনো বিকল্প উপায় নয়। বর্তমান গতি ধরে রাখতে পারলে ২০২৩ সালে বিরাট সাফল্য আসবে। অভ্যুত্থানবিরোধী বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নগরের কেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা যখনই সামরিক বাহিনীকে হটাতে সক্ষম হয়, তখনই সেনাবাহিনীর কামান ও বিমান শক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে নেওয়া অঞ্চলগুলো ধরে রাখা কঠিন করে তোলে।

বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) মুখপাত্র তাও নি বলেন, আমরা যদি কোনো এলাকা দখলও করে ফেলি, বিমান প্রতিরক্ষা ছাড়া তা নিয়ন্ত্রণ মুশকিল হয়ে পড়ছে। কারণ সামরিক বাহিনী বিমান হামলা বাড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠী কেএনইউ ও পিডিএফের নেতৃত্বে কাজ করা সমন্বিত সংগঠন কোবরা কলামের মুখপাত্র মিও থুরা কো কো বলেন, জান্তা সরকার যে দখল হারাতে বসেছে, তা ক্রমবর্ধমান বিমান হামলার ওপর সামরিক বাহিনীর নির্ভরতা দেখলেই বোঝা যায়।

চীন ন্যাশনাল ফ্রন্টের মুখপাত্র হেটেট নি বলেন, বিপ্লব যত শক্তিশালী হবে, সামরিক বাহিনীর বিমান হামলা তত বাড়বে। আমরা কোনোভাবেই পিছু হটব না। সামরিক বাহিনীকে উৎখাতে জনগণের সঙ্গে যুদ্ধে নামব। অভ্যুত্থানের দুই বছর পূর্তির দিনে গতকাল বুধবার 'নীরব ধর্মঘট' পালন করেছেন মিয়ানারের গণতন্ত্রপন্থি কর্মীরা। এদিন জনসাধারণকে বাড়ির ভেতরে থাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান তাঁরা। রাস্তাঘাটে সেভাবে সাধারণ মানুষের চলাচল দেখা যায়নি। তবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কয়েকশ বিক্ষোভকারী মাথায় লাল কাপড় বেঁধে এবং প্ল্যাকার্ড হাতে মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করেন।

এদিকে মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ানোর আবেদন মঞ্জুর করেছে দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ। গতকাল রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। এ দিনই জান্তা সরকারের আরও কিছু সদস্য এবং প্রথমবার দেশটির জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দেওয়ার খবর এসেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট গতকাল দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন, খনি কোম্পানি, জ্বালানি বিষয়ক কর্মকর্তা এবং সাবেক কয়েকজন সেবা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র এই প্রথম মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের (এমওজিই) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। খবর আলজাজিরা, বিবিসি, এএফপি ও রয়টার্সের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত