আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘টেসলা টুইট’ জালিয়াতি মামলায় খালাস পেলেন ইলন মাস্ক

‘টেসলা টুইট’ জালিয়াতি মামলায় খালাস পেলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে ব্যক্তিমালিকানা কোম্পানিতে রূপান্তরিত করার কথা বলে ২০১৮ সালের আগস্টে টুইট করেছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এ নিয়ে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের আদালতে টেসলার শেয়ারহোল্ডারদের পক্ষে মামলা হয়। ওই মামলার রায়ে শুক্রবার খালাস পেয়েছেন মাস্ক। খবর: সিএনএন, বিবিসি’র।

সে সময় ইলন মাস্ক টুইট মোতাবেক আগাতে চাইলে ৭২ বিলিয়ন মার্কিন ডলারে বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিতে হতো। তবে শেষমেষ এমন ঘটনা ঘটাননি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যবসায়ী। রায় ঘোষণার সময় ইলন মাস্ক আদালতে ছিলেন না। তবে শুক্রবার সকালে শুনানি চলাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি।

ইলন মাস্ক এ মামলায় দোষী সাব্যস্ত হলে ক্ষতিপূরণ হিসেবে কয়েক বিলিয়ন ডলার জরিমানার আদেশ দিতেন বিচারকেরা। ৯ জন বিচারক প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে শুক্রবার দুপুরে এ রায়ে পৌঁছান। ইলন মাস্ক অবশ্য সান ফ্রান্সিসকো আদালত থেকে মামলা টেক্সাসে স্থানান্তরের কথা বলে আসছিলেন। টেসলা কোম্পানির প্রধান কার্যালয় যেহেতু টেক্সাসে। তবে সান ফ্রান্সিসকো বিচারকদের রায়কে স্বাগত জানিয়েছেন মাস্ক। তবে তাঁর প্রতিপক্ষ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরবর্তী পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

২০১৮ সালের ৭ আগস্ট এক টুইটে ইলন মাস্ক লেখেন, ‘৪২০ ডলারে টেসলা ব্যক্তিমালিকানায় নিয়ে আসব ভাবছি। বিনিয়োগ পাওয়া গেছে।’ ‘বিনিয়োগকারীদের সমর্থন নিশ্চিত হয়েছে’ বলে সেদিনই পরে আবার টুইট করেন তিনি। শেয়ারহোল্ডারদের অভিযোগ, এই টুইটের মাধ্যমে ইলন মাস্ক মিথ্যা বলেছেন। সে সময় মাস্কের ওই টুইটের কারণে শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে। যদিও পরে কয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে গেলে শেয়ারের দাম নেমে আসে। তখন শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে নিয়োগ করা একজন অর্থনীতিবিদের মতে, টুইটের ঘটনায় বিনিয়োগকারীদের ১২ বিলিয়ন ডলার পর্যন্ত লোকসান হয়েছে।

এসব টুইটের জন্য ইলন মাস্কের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সঙ্গে মিথ্যা বলার অভিযোগ এনে মামলা করে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ওই মামলায় ২০ মিলিয়ন ডলার জরিমানা ধার্য করা হয় এবং মাস্ক টেসলার বোর্ড চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন। তবে প্রধান নির্বাহী হিসেবে বহাল থাকছেন তিনি।

আর বিচার চলাকালে ইলন মাস্ক বলেছিলেন, সৌদি আরবের স্বার্বভৌম তহবিল থেকে অর্থ পাওয়ার মৌখিক প্রতিশ্রুতি পেয়েছেন বলে ভেবেছিলেন তিনি। প্রায় ৯ ঘণ্টা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যবসায়ী ইলন মাস্ককে। তখন একবার তিনি বলেন, ‘আমি শুধু টুইট করলাম বলেই যে মানুষজনকে তা বিশ্বাস করে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এর কোনো মানে হয় না।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত