আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ধর্ষণের পর ৫৮ বছরের নারীকে হত্যা করল কিশোর

ধর্ষণের পর ৫৮ বছরের নারীকে হত্যা করল কিশোর

ছবি: এলএবাংলাটাইমস

ভারতের মধ্য প্রদেশের রেবা জেলায় ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে ৫৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগের উঠেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ জানুয়ারি রাতে হনুমান পুলিশ থানাধীন কৈলাশপুরি গ্রামে এই ঘটনা ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিবেক লাল বলেছেন, ১ ফেব্রুয়ারি পুলিশ জানতে পারে একটি নির্মাণাধীন ভবনে ৫৮ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি ওই নারীকে নৃশংসভাবে হত্যা করেছে। তথ্য দাতাদের কাছ থেকে খবর ও তদন্তের ভিত্তিতে পুলিশ ওই ছেলেকে গ্রেফতার করেছে।

বিবেক লাল বলেছেন, ওই নারীর পরিবার ছেলেটিকে সন্দেহ করছিলেন। দুই বছর আগে তাদের বাড়িতে নিয়মিত টেলিভিশন দেখতে আসত সে। ওই সময় ছেলেটির বিরুদ্ধে পরিবারটি একটি মোবাইল ফোন চুরির অভিযোগ তুলেছিল। এতে দুই পরিবারের মধ্যে শত্রুতা শুরু হয়। এএসপি বলছেন, ছেলেটি প্রতিশোধ নিতে চেয়েছিল। কারণ চুরির অভিযোগে গ্রামে তাকে লজ্জার মুখে পড়তে হয়েছিল।

৩০ জানুয়ারি রাতে নিহতের ছেলে ও স্বামী বাড়িতে ছিলেন না। তখন ছেলেটি বাড়িতে ঢুকে। ঘুমন্ত নারীর মুখে কাপড় গুজে দেয় যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে তার মাথা পলিথিন দিয়ে ঢেকে দেয়। সেখান থেকে টেনেহিঁচেড়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে একটি দরজার সঙ্গে বেঁধে ওই নারীকে একাধিকবার ধর্ষণ ও আঘাতের অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে ওই নারী শ্বাসরুদ্ধ হয়ে নিথর হয়ে যান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত