আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সাপের আত্মহত্যা !

সাপের আত্মহত্যা !

তীব্র মানসিক বা শারীরিক আঘাত থেকে বাঁচতে মানুষের আত্মহত্যার খবর সচরাচরই পাওয়া যায়। তাই বলে একটি সাপ নিজের বিষে নিজেকেই শেষ করে দেবে এমন কথা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, তেমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড প্রদেশের ছোট্ট শহর ক্রেইনসে। নিজেকে শেষ করতে সাপের কাণ্ড দেখে সাপুড়ে ম্যাট হ্যাগান ‘সাপের আত্মহত্যা’ই বললেন।এক নারী তার ঘরের সামনে একটি সাপ দেখতে পেয়ে স্থানীয় সাপুড়ে ম্যাট হ্যাগানকে খবর দেন। ম্যাট হ্যাগান সেখানে গিয়ে যা দেখতে পান, তাতে সাপটিকে ধরার কথাই ভুলে যান। দেড় মিটার লম্বা ব্রাউনট্রি সাপটি অনবরত নিজেই নিজের ঘাড়ে কামড়ে চলেছে। ম্যাট হ্যাগান সাপটিকে নিবৃত্ত করতে গিয়েও ব্যর্থ হন। সাপটিকে সেখান থেকে সরিয়ে দিতে চাইলেও পারেননি। একটানা আধা ঘণ্টা সাপটি নিজেকে মুচড়ে ধরে কামড়াতে থাকে। এক পর্যায়ে তিনি সাপটি হাতে তুলে নিয়ে দেখতে পান, সেটি মারা গেছে।তিনি বলেন, আমার ১০ বছরের সাপুড়ে জীবনে এমন ঘটনা এটাই প্রথম। কামড়ের বিষেই সাপটি মারা গেছে। তিনি দেখতে পান ব্রাউনট্রি সাপটির গায়ে কামড়ের চারপাশে ফুলে গেছে। তিনি বলেন, সাধারণত খুব আঘাত পেলেই সাপ তার চারপাশের সবকিছু কামড়ে দেয়। হয়তো প্রবল ব্যথার কারণেই সাপটি এভাবে দুঃখজনকভাবে নিজেকে শেষ করে দিয়েছে। তার সাপুড়ে জীবনে এটি একটি বিচিত্র অভিজ্ঞতা বলে বর্ণনা করেন তিনি।ব্রাউনট্রি সাপ অস্ট্রেলিয়ার উত্তরের উপকূলীয় এলাকা, পশ্চিম ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনিতে দেখা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে প্রায় ২০ লাখ ব্রাউনট্রি দাপিয়ে বেড়ানোর খবর সাপটিকে পরিচিত করে তুলেছে। মেইল অনলাইন।

শেয়ার করুন

পাঠকের মতামত