আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

হঠাৎ যুক্তরাজ্য সফরে জেলেনস্কি

হঠাৎ যুক্তরাজ্য সফরে জেলেনস্কি

যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার লন্ডনের উত্তর-পূর্বাঞ্চলের স্ট্যানস্টেড বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি অবতরণ করে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, জেলেনস্কির সফরের সময়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে। পাশাপাশি তিনি পার্লামেন্টে ভাষণ দেবেন। খবর এএফপি ও রয়টার্সের।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বাইরে সফরে গেলেন জেলেনস্কি। লন্ডন সফরের শুরুতেই তিনি নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে উন্নত ন্যাটো যুদ্ধবিমান চালাতে ইউক্রেনীয় বিমানবাহিনীর পাইলটদের প্রশিক্ষণ। যদিও পশ্চিমা দেশগুলো কিয়েভকে এখনও এ ধরনের ফাইটার জেট সরবরাহের প্রতিশ্রুতি দেয়নি।

ঋষি সুনাকের কার্যালয় জানিয়েছে, ভলোদিমির জেলেনস্কি পার্লামেন্টে ভাষণ দেবেন এবং যুক্তরাজ্যে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ পরিদর্শন করবেন। এক বিবৃতিতে সুনাক জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের যুক্তরাজ্য সফর তাঁর দেশের সাহস, দৃঢ়সংকল্প এবং লড়াইয়ের একটি প্রমাণ। দুই দেশের অটুট বন্ধুত্বের প্রমাণও এটি।

সুনাকের অফিস রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে এবং সেসঙ্গে কিয়েভে সামরিক সরঞ্জাম সরবরাহ ত্বরান্বিত করার পরিকল্পনা করছে। আগে থেকেই ইউক্রেনে সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে লন্ডন। এবার প্রথমবারের মতো দেশটির বিমানবাহিনী এবং নৌবাহিনীকে ব্রিটিশ প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

কোনো সময়সীমা উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে, এ প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনের পাইলটরা ভবিষ্যতে অত্যাধুনিক ন্যাটো-মানের যুদ্ধবিমান চালাতে সক্ষম হবেন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত