আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাকিস্তানের রিজার্ভ এখন ৩০০ কোটি ডলারের নিচে

পাকিস্তানের রিজার্ভ এখন ৩০০ কোটি ডলারের নিচে

ছবি: এলএবাংলাটাইমস

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। ৩ ফেব্রুয়ারি স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী, তীব্র আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ কোটি ডলার কমেছে। এখন এর পরিমাণ দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলার।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অর্থ চাইছে পাকিস্তান। এ নিয়ে কথাও হয়েছে। তবে, এই অত্যধিক প্রয়োজনীয় আর্থিক ছাড় এখনও করা হয়নি এবং আলোচনায় আটকে আছে।

আইএমএফের ত্রাণ পাকিস্তানের জন্য অন্যান্য উৎস থেকে ঋণ নেওয়া সহজ করবে। আর এর ফলে দেশের অর্থনীতিতে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ঋণ পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে রাখা হয়েছে।

পাকিস্তানের আর্থিক প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেড হিসাব করেছে, তাদের রিজার্ভ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন অবস্থায় আছে। এই রিজার্ভ দিয়ে দুই সপ্তাহের একটু বেশি আমদানি মূল্য পরিশোধ করা যাবে।

আগের দিন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছিলেন, সরকার ও আইএমএফের মধ্যে আলোচনা করা সমস্যাগুলো আজ সমাধান হবে বলে আশা করা হচ্ছে। নগদ সংকটে পড়া পাকিস্তান আইএমএফ থেকে ৭০০ কোটি ডলার ঋণ সুবিধা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত